বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রক্ষা পেল ৭০০ বছরের পুরোনো মসজিদের মিনার

160106150912_andijan_uzbek_minaret_640x360_none_nocreditআন্তর্জাতিক ডেস্ক : সোশ্যাল মিডিয়ার কল্যাণে রক্ষা পেয়েছে উজবেকিস্তানের পূর্বাঞ্চলীয় আন্দিজান শহরের ৭০০ বছর পুরনো একটি মিনার। শহরের কেন্দ্রে মিনারটি ভেঙ্গে একটি ফোয়ারা তৈরির পরিকল্পনা করেছিল নগর কর্তৃপক্ষ।

এই পরিকল্পনার পেছনে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শাভকাট মিরজিয়োয়েভ। কাজ শুরুর কথা ছিল মার্চ মাসে। স্থানীয় কিছু ইতিহাসবিদ এবং সংরক্ষণবাদি এই পরিকল্পনা দেখে ফেলেন। দেখে তারা এর বিরুদ্ধে প্রধানমন্ত্রী মিরজিয়োয়েভের কাছে চিঠি লিখে আপত্তি জানান।

জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোও প্রাচীন এই মিনারটি ভেঙ্গে ফেলার পরিকল্পনায় উদ্বেগ জানায়।
মধ্য এশিয়ার দেশগুলো ছাড়াও রাশিয়ায় সোশ্যাল মিডিয়াতে খবরটি নিয়ে বিস্তর কথাবার্তা শুরু হয়ে যায়। এরপর নড়েচড়ে বসে উজবেক সরকার।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আন্দিজানে একটি কমিশন পাঠিয়ে যারা আপত্তি করছেন তাদের মতামত নেওয়া হয়।

এরপর, শহরের উন্নয়ন পরিকল্পনা থেকে মিনারের জায়গায় ফোয়ারা তৈরির অংশটি বাদ পড়েছে।
জনগণের ইচ্ছে অনিচ্ছা মূল্য দেয়ার ঘটনা উজবেকিস্তানে বিরল। সে কারণে, জনমতের চাপে পরিকল্পনা বদলের এই ঘটনায় অনেকেই বিস্মিত।

এ জাতীয় আরও খবর

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে