শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জায়নামায বা রুমালকে সুতরা বানানো যাবে?

namajiইসলামী ডেস্ক : মসিজদে জামায়াত শেষ হওয়ার পরও দেখা যায় কিছু মানুষ তাদের বাকি নামাজ আদায় করছেন আর অপরদিকে অনেকে তাদের সামনে নিজেদের জায়নামাজ ধরে অতিক্রম করে যাচ্ছেন- এমন আমল একেবারেই শুদ্ধ নয়।

হাতে থাকা জায়নামায বা রুমালকে সুতরা হিসেবে ব্যবহার করলে তা শুদ্ধ হবে না। যারা মুসল্লির সামনে দিয়ে যান আর হাতের রুমাল বা জায়নামাযকে সুতরা হিসেবে সামনে ধরে থাকেন আর চলতে থাকেন, তাদের জানা উচিত এ ধরনের চলমান সুতরার মাধ্যমে সুতরা আদায় হবে না।
বরং সুতরার জন্যে স্থির কোনো কাঠি বা লাঠি মুসল্লির সামনে রাখতে হবে। সুতরাং এ ধরনের আমলের জন্যে সতর্ক থাকতে হবে। সূত্র : আল-কাউসার পত্রিকা