,

ইজতেমায় বিনামূল্যে ১৯৫টি বাস দিচ্ছেন ডিপজল

download (7)আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দেশের ৩৯টি জেলার ধর্মপ্রাণ মুসলমান ছাড়াও এতে অংশ নেবেন লাখ লাখ বিদেশি। এরই মধ্যে বিশ্ব ইজতেমার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ইজতেমার যাত্রীদের আসা-যাওয়ার জন্য চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল নিজস্ব প্রতিষ্ঠান ডিপজল এন্টারপ্রাইজের পক্ষ থেকে ১৯৫টি বাস দেবেন এবং সেটা বিনামূল্যে। এ বিষয়ে ডিপজল বলেন, ‘আমি যেটা করছি সেটা আমার ভাগ্যে ছিল। অনেক মানুষের অনেক কিছুই আছে, কিন্তু মানুষের জন্য কিছু করা হয় না। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমি আমার ১৯৫টি বাসের মাধ্যমে দেশের ৩৯টি জেলায় ফ্রি সার্ভিস দিতে পারছি।’

ডিপজল আরো জানান, ‘বৃহস্পতিবার থেকে বিভিন্ন জেলা শহর থেকে মুসল্লিদের আনা শুরু হবে এবং রোববার আখেরি মোনাজাতের পর আবার সবাইকে নিজ নিজ জেলায় পৌঁছে দেওয়া হবে। প্রতিবছরই ইচ্ছা থাকে ইজতেমায় গিয়ে লাখো মুসল্লির সাথে সময় কাটাব। আমি শুনেছি সেখানে গেলে মানুষের মন পরিবর্তন হয়। এই বছর ইনশাল্লাহ্ অবশ্যই যাব। এবং সবার সাথে দুদিন সময় কাটাব। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েতটি আমাদের দেশে হয়। যে কারণে আমরাও বিভিন্নভাবে এই জমায়েতের জন্য কাজ করতে পারছি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে