,

বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়া অস্ট্রেলিয়ার উচিৎ : শাহরিয়ার খান

11স্পোর্টস ডেস্ক : আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট থেকে অস্ট্রেলিয়ার নাম প্রত্যাহার করে নিয়েছে। যা আগামী ২৭ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ব (পিসিবি)। এই ঘটনাকে বাড়াবাড়ি আখ্যা দিয়ে তাদের কাছ থেকে জরিমানা আদায়ের আহ্বান জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান।
মঙ্গলবার সিএ’র প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড এক বিবৃতিতে যুব বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান। অস্ট্রেলিয়ার নাগরিকদের বাংলাদেশ সফর ঝুঁকিপূর্ণ, দেশটির সরকারের পক্ষ থেকে এমন সতর্কতার কথা জানানোর পরই এই সিদ্ধান্ত নেয় সিএ। গত অক্টোবরে একই কারণে নির্ধারিত দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসেনি অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। পরিস্থিতি সেই অবস্থা থেকে উন্নতি হয়নি বলে এবারও একই পথে হাঁটার কথা জানিয়েছেন সাদারল্যান্ড।
অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তকে সম্পূর্ণ অযৌক্তিক ও বাড়াবাড়ি আখ্যা দিয়ে এ বিষয়ে আইসিসিকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান পিসিবি চেয়ারম্যান। পৃথিবীর সব ক্রিকেট খেলুড়ে দেশ বাংলাদেশ সফর করতে পারলে তাদের অসুবিধা কোথায়- এমন প্রশ্নও ছূঁড়ে দিয়েছেন তিনি। টুর্নামেন্টের কয়েকদিন আগে এমন সিদ্ধান্ত নেয়ায় বাংলাদেশকে অস্ট্রেলিয়ার ক্ষতিপূরণ দেয়া উচিৎ বলে মনে করেন তিনি।
শাহরিয়ার খান বলেন, ‘কোনো নির্ধারিত টুর্নামেন্ট থেকে যদি কোনো দল সরে যায় তাহলে তাদের ক্ষতিপূরণ দেয়া উচিৎ। কারণ, স্বাগতিক দেশ অনেক পরিশ্রম ও অর্থ খরচ করে একটি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নেয়। এ কারণে অস্ট্রেলিয়ার উচিৎ বাংলাদেশকে ক্ষতিপূরণ দেয়া।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে