,

আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

স্টাফ রিপোর্টার (আমাদেরব্রাহ্মণবাড়িয়া.কম) : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ১৫ জন আহত হয়েছেন। নিহতের নাম- আক্কাস আলী (৪০)। তিনি হবিগঞ্জ সদর উপজেলার পৈল গ্রামের আজগর আলীর ছেলে। আজ বুধবার বেলা ১১টার দিকে আশুগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদেরকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, বেলা ১১টায় ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন আশুগঞ্জ থানা চত্তরের সামনে ব্রাহ্মণবাড়িয়াগামী বিআরটিসি পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী দিগন্ত পরিবহনের অপর একটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের ১৫ জন যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠায়। ঘটনায় দুপুর সোয়া ১২টার দিকে আক্কাস আলী আশুগঞ্জ উপজেলার ডে-নাইট হাসাপতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালকরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হaccident-newsnext-3য়নি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ