,

সবচেয়ে বড় নীলা খুঁজে পেয়েছে শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক (আমাদেরব্রাহ্মণবাড়িয়া.কম) : বিশ্বের সবচেয়ে বড় নীলকান্তমণির খোঁজ পেয়েছে শ্রীলঙ্কা। দেশটির একটি খনি থেকে ১৪০৪.৪৯ ক্যারেটের ওই তারকা চিহ্নিত নীলাটি তুলে আনা হয়েছে।

শ্রীলঙ্কা রত্ন গবেষণা প্রতিষ্ঠান বলছে, এর আগে এর চেয়ে বড় কোন নীলা আবিষ্কার কথা তাদের জানা নেই। রত্মপুরা শহরের খনি থেকে আবিষ্কৃত নীলাটির নামকরণ করা হয়েছে দি স্টার অব আদম।

২০১৩ সালে ১৭ কেজি ওজনের একটি পাথর খণ্ড থেকে নীলাটি বের করা হলেও, রত্মটির ওজন সম্প্রতি জানা গেল। এই নীলকান্তমণিটির ভিত্তি মূল্য একশ মিলিয়ন ডলার বা আটশ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু এটি এর দ্বিগুণ মূল্যে বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নীলাটির বর্তমান মালিক, নাম না প্রকাশ করার শর্তে বলেন, যখন প্রথম নীলাটি আমি দেখতে পাই, তখনি আমার ধারণা হয়েছিল যে, এটি হবে বিশ্বের সবচেয়ে বড় নীলা। তাই আমি কিছুটা ঝুঁকি নিয়েই নীলাটি কিনে ফেলি।

তবে কত টাকা দিয়ে তিনি নীলাটি কিনেছেন, তা জানাতে রাজি হননি। শ্রীলঙ্কায় বছরে একশ মিলিয়ন ডলারের রত্ন ব্যবসা রয়েছে।

শ্রীলঙ্কার রত্ন ব্যবসায়ীরা বলছেন, ডাচেস অফ ক্যামব্রিজ, কেট মিডলটনের এনগেজমেন্ট রিং-এ একটি নীলা বসানো ছিল, যা শ্রীলঙ্কা থেকেই ১৭৭০ সালে আবিষ্কৃত হয়। সেই আংটিটি ছিল প্রিন্স উইলিয়ামের মা প্রিন্সেস ডায়নার। সূত্র : বিবিসি বাংলা160105032508_blue_star_sapphire_640x360__nocredit

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে