বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটে হামলা নিহত ২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় মাজার-ই-শরিফ শহরে অবস্থিত ভারতীয় কনস্যুলেটে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। রোববার রাতে অফিসের সামনে জোড়া বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২ হামলাকারী নিহত হয়েছেন। বিবিসি, ডন।

ভারতীয় কনস্যুলেট অফিসের এক কর্মকর্তা রোববার রাতে ওই ভবন থেকে টেলিফোনে হামলার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা হামলার শিকার হয়েছি। বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের লড়াই চলছে। এএফপিও ওই কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ভবনের আশপাশে হামলাকারীদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ চলছে। বলখ প্রদেশের গভর্নরের একজন মুখপাত্র অবশ্য জানিয়েছেন, বন্দুকধারীরা কনস্যুলেট ভবনে প্রবেশের চেষ্টা করেছিল। কিন্তু নিরাপত্তাকর্মীদের প্রতিরোধের মুখে প্রবেশ করতে পারেনি।

হামলায় ভবনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা তাৎক্ষণিক জানা যায়নি। স্থানীয় প্রাদেশিক গভর্নরের এক মুখপাত্র জানান, হামলার সময় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সঙ্গে গুলির শব্দও শুনতে পেয়েছেন আশপাশের বাসিন্দারা। তিনি দাবি করেছেন, কনস্যুলেট অফিসের সব কর্মকর্তা নিরাপদে আছেন।

মাজার-ই শরিফ শহরে কনস্যুলেটে রোববার রাতে এ হামলায় অন্তত দু’জন হামলাকারী নিহত হয়েছেন বলে কনসাল জেনারেল বি সরকার জানিয়েছেন। হামলায় কনস্যুলেটের কেউ হতাহত হননি জানিয়ে তিনি বলেন, আফগান বাহিনীর গুলিতে দুই হামলাকারী মারা গেছে। আরও দু’জনের সঙ্গে গোলাগুলি চলছে।

ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোটে বিমানবাহিনীর ঘাঁটিতে শনিবার রাতে সন্ত্রাসীদের হামলার পর আফগানিস্তানে ভারতের কনস্যুলেট অফিসে ওই হামলার ঘটনা ঘটল। অবশ্য আফগানিস্তানে দিল্লির কনস্যুলেটে হামলার ঘটনা এটাই প্রথম নয়- ২০০৮ ও ২০০৯ সালে দু’বার কাবুলে ভারতের দূতাবাসে হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে