,

ইউপি চেয়ারম্যান মোমিনের বিরুদ্ধে প্রকাশিত খবরের প্রতিবাদ এলাকাবাসীর

news-image

(আমাদেরব্রাহ্মণবাড়িয়া.কম) : আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডটকম এ আশুগঞ্জের আড়াইসিধা ইউপি চেয়ারম্যান হাজী মোমিন মিয়ার বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসীর পক্ষে আশুগঞ্জ উপজেলা ওলামালীগ সভাপতি মাওলানা মুরাদ আলম।

প্রতিবাদপত্রে বলা হয় গত ৩১ শে ডিসেম্বর পুলিশ সুপারের কাছে বারবার নির্বাচিত আড়াইসিধা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইয়াসমিনের দেয়া অভিযোগের প্রেক্ষিতে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পূর্ন মিথ্যা। প্রকৃত বিষয় হলো আড়াইসিধা গ্রামের রহিছ শাহ ফকির আধ্যত্বিক জগতের একজন মানুষ ছিলেন। তিনি নি:সন্তান হওয়ায় জীবদ্দশায় তার সম্পত্তির ৩ ভাগের ১ ভাগ এলাকার চেয়ারম্যান ও ভক্তবৃন্দের নামে অছিয়তনামা করে দেন। বাকী সম্পত্তি ওয়ারিশগনের নামে দেয়ার কথা উল্লেখ রয়েছে। রহিছ শাহ ফকিরের আপন ভাইয়ের ছেলে শাহাদৎ ও তার স্ত্রী ইয়াসমিন খারাপ কাজে জড়িত হয়ে মাজারের পবিত্রতা নষ্ট করতে থাকলে অছিয়ত বলে চেয়ারম্যান ভক্তবৃন্দকে নিয়ে সেখানে মসজিদ নির্মান করেন এবং পরবর্তীতে ভক্তবৃন্দ মাজারের পবিত্রতা রক্ষার জন্যে থানা-কাচারিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে আবেদন করেন। ইয়াসমিন তার স্বমীকে নিয়ে মাজারের সহায়-সম্পত্তি আত্বসাতের চেষ্টা করলে মোমিন চেয়ারম্যান মাজার কমিটির সভাপতি হিসেবে তা রোধে পদক্ষেপ নেন এবং মাজারের উন্নয়ন করেন।

মোমিন মিয়াকে আগামীতে চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থী মনে করে ডাক্তার সেলিম তার ভাতিজি ইয়াসমিনকে দিয়ে পুলিশ সুপার বরাবর যড়যন্ত্রমূলক একটি অভিযোগ দেয়। ইয়াসমিনের এই অভিযোগ সম্পূর্ন ভিত্তিহীন ও মিথ্যা। এর আলোকে প্রকাশিত সংবাদটিও মিথ্যা। আমরা এলাকাবাসী এর তীব্র প্রতিবাদ করছি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর