বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতকে পাকিস্তানের সন্ত্রাসবাদ-বিরোধী সহযোগিতার প্রস্তাব

news-image

আন্তর্জাতিক ডেস্ক (আমাদেরব্রাহ্মণবাড়িয়া.কম) : ভারতকে আবারো সন্ত্রাসবাদ-বিরোধী সহযোগিতার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। ভারতের পাঠানকোট বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ প্রস্তাব দেয়া হয়েছে।

এতে বলা হয়, সন্ত্রাসবাদ নির্মূলে ভারতসহ এ অঞ্চলের অন্য যেকোনো দেশের অংশীদার হওয়ার জন্য পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। এ হামলার সঙ্গে পাকিস্তানের যোগসাজশ আছে বলে যখন ভারতের নানা মহল থেকে সন্দেহ প্রকাশ করা হচ্ছে তখন এ বিবৃতি দিল পাক পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা চলাকালে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজু করেছিলেন, সীমান্তের অপর পার থেকে কেউ কেউ এ হামলার আয়োজন করেছে বলে ভারতের কাছে বিশ্বাসযোগ্য তথ্য আছে। ভারত দাবি করছে, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীগোষ্ঠী জইশে মোহাম্মদ এ হামলায় জড়িত রয়েছে।

তবে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়ে ভারসামপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি হামলাকারীদের মানবতার শত্রু হিসেবে অভিহিত করে বলেছেন, তারা ভারতের অগ্রগতি রোধ করতে পারবে না। – রেডিও তেহরান