,

আশুগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল রিনা

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভবানীপুরে আজ রবিবার দুপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে মুক্তি পেল রিনা। এ সময় কনে ও বরের অভিভাবককে ৫দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার মেয়েটির বিবাহ হওয়ার কথা ছিল।
জানা যায়, আশুগঞ্জ উপজেলা ভবানীপুর গ্রামের সফিউল্লাহ মিয়ার ১৪ বছরের মেয়ে রিনা বেগমের সাথে পাশ্ববর্তী সিমনা এলাকার খুরশিদ মিয়ার ছেলে আবদুল্লাহ সাথে আজ রবিবার দুপুরে বিবাহ হওয়ার কথা ছিল। এ প্রেক্ষিতে কনের বাড়ীতে দু-পক্ষ বিবাহের আয়োজন করে। বিষয়টি স্থানীয় প্রশাসন অবহিত হলে আজ রবিবার দুপুরে মেয়েটি বাড়ি ভবানীপুরে গিয়ে বরের বাবা খুরশিদ মিয়াকে ও কনে বাবা সফিউল্লাহ মিয়াকে আটক করে বিবাহ বন্ধ করে। পরে আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়। এ সময় আগত বরযাত্রীসহ অন্যরা পালিয়ে যায়।
আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌরী আক্তার এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে