,

ইসরায়েলে বন্দুক হামলায় নিহত ২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের রাজধানী তেল আবিবে বন্দুক হামলায় নিহত হয়েছে দুইজন। এতে আহত হয়েছে কমপক্ষে পাঁচজন।

তেল আবিবের পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের মুখপাত্র মাইকি রোজেনফেল্ড জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীকে ধরতে তেল আবিবে অভিযান চলছে।

তেল আবিবের ডিজেনগফ স্ট্রিটের একটি পানশালায় শুক্রবার এই হামলা চালায় এক বন্দুকধারী। এতে আহত একজনের অবস্থা সংকটাপন্ন।

হামলার কারণ সম্পর্কে এখনো পরিষ্কার কিছু জানা যায়নি। ইসরায়েলিদের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে ফিলিস্তিনিরা যে হামলা চালিয়ে আসছে, এটি তার অংশ কি না, তা জানা যায়নি।

সাম্প্রতিক উত্তেজনায় ফিলিস্তিনিদের হামলায় ২৩ ডিসেম্বর পর্যন্ত নিহত হয়েছে ২১ ইসরায়েলি। ছুরি ও বন্দুকের সাহায্যে অধিকাংশ হামলা করা হয়েছে।

অপরদিকে একই সময়ে ইরায়েলিদের হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১৩১ ফিলিস্তিনি। এর অর্ধেক সাধারণ ইসরায়েলিদের হামলায় এবং বাকি অর্ধেক ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষের সময় নিহত হয়েছে।

ইসরায়েলি পুলিশ শুক্রবারের হামলা নিয়ে তদন্ত শুরু করেছে। এটি ‘অপরাধ না কি সন্ত্রাসী হামলা’ তা খতিয়ে দেখছে তারা।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর