,

ধর্ষণের শাস্তি পাঁচটা চড়

news-image

ভারতের রাজধানী দিল্লি থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের একটি গ্রামে ধর্ষণের অপরাধে শাস্তি মাত্র পাঁচটা চড়  দেয়া হয়েছে।

গত ১৭ ডিসেম্বর নিজের ছোট্ট সন্তানের জন্য ওষুধ কিনতে বেরিয়েছিলেন হাপুর জেলার তোদরপুর গ্রামের বছর ২৭ এর এক গৃহবধু। ফেরার পথে ওই গ্রামেরই দুই বাসিন্দা তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে গ্রাম থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে একটি জনশূন্য মাঠে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে দুই দুষ্কৃতকারী।

ঘটনার পরেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে যান ঐ নারী ভিকটিম। কিন্তু প্রাথমিক ভাবে অভিযোগ নিতে গড়িমসি করে পুলিশ। এরপর গ্রাম পঞ্চায়েতে অভিযোগ করে সেই নারী। অভিযুক্তদের চিহ্নিত করার পর গ্রাম পঞ্চায়েত একটি সালিশি সভার ডাক দেয়। অভিযুক্ত রিজওয়ান আহমেদ এবং ওয়াহাবকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয় মাতব্বররা। অভিযুক্তরা জানায় তাদের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। নিগৃহীতা নারীও জানান কোনও আর্থিক ক্ষতিপূরণ তিনি চান না। তিনি দুজনের উপযুক্ত শাস্তি দাবি করেন। এরপরেই ওই দুজনকে পাঁচটা করে চড় মেরে ছেড়ে দেওয়ার নিদান দেয় সালিশি সভা।

ঘটনাটি জানাজানি হওয়ার পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। গত ২৫ ডিসেম্বর অবশেষে এফআইআর নেওয়া হয়। তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের হদিশ পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ