,

সূরা কাউসার নাযিলের প্রেক্ষাপট ও বঙ্গানুবাদ

news-image

সূরা কাউসার মক্কায় নাযিল হয়। এটিই কুরআনের সবচেয়ে ছোট সূরা। ইসলামের শুরুর দিকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের কষ্ট ও চরম হতাশাব্যাঞ্জক পরিস্থিতি পার করছিলেন তখন তাঁর ওপর সূরা কাওসার নাযিল হয়। তিনি তখন কেবল আল্লাহর ইবাদত করতেন এবং আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করা প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছিলেন। এ কারণে কুরাইশরা ছিল তাঁর প্রতি বিরূপ। এ জন্যই নবুওয়াত লাভের আগে সকল জাতির মধ্যে তাঁর যে মর্যাদা ছিল নবুওয়াত লাভের পর তা ছিনিয়ে নেয়া হয়েছিল। তাঁকে এক রকম জ্ঞাতি-গোত্র থেকে বিছিন্ন করে দেওয়া হয়েছিল।

তাঁর সঙ্গী-সাথী ছিলেন মাত্র মুষ্টিমেয় কয়েকজন লোক। তারাও ছিলেন বন্ধু-বান্ধব ও সহায়-সম্বলহীন। তাঁরাও জুলুম-নিপীড়ন সহ্য করে চলছিলেন। সেই সঙ্গে একের পর এক সন্তানের মৃত্যুতে তাঁর ওপর যেন দুঃখ ও শোকের পাহাড় ভেঙ্গে পড়েছিল। এ সময় আত্মীয়-স্বজন, জ্ঞাতি-গোষ্ঠী ও প্রতিবেশীদের পক্ষ থেকে যিনি শুধু আপন লোকদের সঙ্গেই নয়, অপরিচিত ও অনাত্মীয়দের সঙ্গেও সবসময় পরম প্রীতিপূর্ণ ও সহানুভূতিশীল ব্যবহার করছিলেন।
এ অবস্থায় এ ছোট্ট সূরাটির একটি বাক্যে আল্লাহ হুজুর সা. কে এমন একটি সুখবর দিয়েছেন যার চাইতে বড় সুখবর পৃথিবীর কোন মানুষকে কোন দিন দেওয়া হয়নি। সেই সঙ্গে তাঁকে এ সিদ্ধান্তও শুনিয়ে দেয়া হয়েছে যে, তাঁর বিরোধীদেরই শিকড় কেটে যাবে।
সূরাটির বাংলা উচ্চারণ

১. ইন্না আ’তইনা কাল কাউসার। ২. ফাসল্লিলি রব্বিকা ওয়ান হার। ৩. ইন্না শানিআকা হুয়াল আবতার।
বঙ্গানুবাদ

১.(হে নবী!) আমি আপনাকে কাউসার দান করেছি। ২. কাজেই আপনি আপনার রবের জন্য নামায পড়–ন ও কুরবানি করুন। ৩. তোমার দুশমনই শিকড় কাটা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে