বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলা, গোলাগুলিতে নিহত ৬

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আজ শনিবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।

হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ৪ সন্ত্রাসী নিহত হয়েছে। আর সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর দুই সদস্য।

টাইমস অব ইন্ডিয়ার (টিওআই) খবরে বলা হয়, ওই বিমানঘাঁটির পাশের কোনো ভবন থেকে সেনাবাহিনীর পোশাকে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ সদস্যরা।

হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেসসহ আরো কিছু গণমাধ্যমে পাওয়া খবরে জানা যায়, আনুমানিক ছয়জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। তাদের ঠেকাতে ওই ঘাঁটির চারপাশ ঘিরে রেখেছে পুলিশ সদস্যরা।  সেনা সদস্যরাও অভিযানে যোগ দিয়েছে।

এ বিষয়ে জানতে  চাইলে অমৃতসর বর্ডার রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) কুনওয়ার বিজয় প্রতাপ সিং টিওআইকে বলেছিলেন, সন্ত্রাসীদের দমনে অভিযানের সময় পুলিশের গুলিতে দুজন নিহত হয়। অভিযান অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে