ইসরায়েল ক্ষমা চাইলো সিঙ্গাপুরের কাছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাতীয় পতাকা অবমাননার দায়ে সিঙ্গাপুর সরকারের কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েল। সিঙ্গাপুরে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের একজন নিম্ন পদস্থ কূটনীতিক একটি অনুষ্ঠান চলাকালে সিঙ্গাপুরের পতাকা টেবিল ক্লথ হিসেবে ব্যবহার করার কারণে সিঙ্গাপুরের কাছে ক্ষমা চায় ইরায়েল।  

ইসরায়েলি দূতাবাস এই ঘটনাকে ‘দুঃখজনক ব্যবহার’ বলে উল্লেখ করেন এবং ওই দূতাবাস কর্মীকে শক্তভাবে নিয়ম শেখানো হবে বলেও জানান। 

স্থানীয় সংবাদ মাধ্যমে জানা যায়, এই ঘটনায় ইসরায়েলি অ্যাম্বাসেডরকে সিঙ্গাপুর সরকার তলব করেছিলেন। সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, তাদের পতাকার এই অপব্যবহারকে তারা মারাত্মক অপরাধ হিসেবে দেখেছেন। 

দূতাবাসের ওই কূটনীতিক টেবিলে সিঙ্গাপুরের পতাকা সাজিয়ে অনুষ্ঠান পরিচালনা করার সময় সেই ছবি তুলে একজন সিঙ্গাপুরি নাগরিক সোমবার অনলাইনে পোস্ট করার পরে সেটা নিয়ে তোলপাড় পড়ে যায়। ফটোগ্রাফার ইসরায়েলের ওই কূটনীতিককে সিঙ্গাপুরের মানুষ এবং পতাকার প্রতি অসম্মান দেখানোর জন্য অভিযুক্তও করেন।  

ইসরায়েলি দূতাবাস থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তাদের একজন নিম্নপদস্থ কর্মীর দ্বারা সিঙ্গাপুরের প্রতি যে দুঃখজনক ব্যাবহার করা হয়েছে সেটা জেনে তারা আতংকিত এবং সেই কারণে তারা ক্ষমা চাচ্ছেন।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম