যুক্তরাষ্ট্রে নামাজ পড়তে চাওয়ায় ২০০ শ্রমিক চাকরিচ্যুত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কলোরাডোতে একটি মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানায় নামাজের জন্য প্রয়োজনীয় জাগয়ার দাবি করে মিছিল করায় প্রায় ২০০ শ্রমিককে চাকুরিচ্যুত করা হয়েছে।
এদের বেশিরভাগই সোমালি অভিবাসী।
আমেরিকান-ইসলামিক রিলেশন্স (কেয়ার) জানায়, কারগিল মিট সিলউশন্স নামের ওই কারখানার ম্যানেজাররা মুসলিম শ্রমিকদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছে। কারখানাটি ডেনভার থেকে ৭৫ মাইল দূরে ফোর্ট মর্গানে অবস্থিত।
কেয়ারের মুখপাত্র জেলানি হুসেন বলেন, দীর্ঘদিন যাবৎ এখানকার শ্রমিকরা নামাজের সুযোগ পেলেও এখন তাদের ওপর নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং তারা এর প্রতিবাদ জানান।
ইসলামী বিধানমতে, প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় বাধ্যতামূলক।
কোম্পানির মুখপাত্র মাইক মার্টিন বলেছেন, তারা সাধ্যমত সব শ্রমিককে ধর্মকর্ম পালনের সুযোগ করে দেন। তিনি বলেন, মিছিলের পর তিন ধরে কাজে যোগ না দেয়ায় ১৯০ শ্রমিককের চাকুরিচ্যুত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম