বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাইয়ের বুর্জ খলিফার ভবনের পাশের আগুন নিয়ন্ত্রণে, আহত ১৬

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফার পাশের পাঁচ তারকার আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। দ্য এ্যাড্রেস হোটেলের এ অগ্নিকান্ডে ১৬জন মানুষ আহত হয়েছে। খবর বিবিসি বাংলার।

৬৩ তলা ঐ হোটেলের বাইরে কয়েক কিলোমিটার পর্যন্ত এখনো ধোয়া দেখা যাচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এখনো শুরু হয়নি।
আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ভবনের ভেতর ও আশেপাশের এলাকা থেকে মানুষজনকে সরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর খুলে দেয়া হয়েছে প্রধান সড়কগুলো।
তবে, বর্ষবরণের আলোকসজ্জা আর আতশবাজির প্রদর্শনী দেখতে হাজার হাজার মানুষ এসেছিল, তাদের অধিকাংশই এখনো রাস্তায় আটকে আছে।

এ জাতীয় আরও খবর