,

‘খুতবায় কী বক্তব্য দেওয়া যাবে তার একটা সীমা থাকা উচিত’

news-image

ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মী আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় রায়ের সময় বিচারক সাঈদ আহম্মেদ তাঁর রায়ের পর্যবেক্ষণে বলেন, ‘খুতবায় কী বক্তব্য দেওয়া যাবে তার একটা সীমা থাকা উচিত। কেউ কিছু লিখলেই তাঁকে মেরে ফেলতে হবে?’

তিনি আরো বলেন, ‘শুনেছি ব্লগাররাও এমন কিছু লেখেন, যা পড়লে নাকি মারতে ইচ্ছে করে। আসলে আমরা সবাই ধৈর্যহারা হয়ে গেছি। সকলকেই ধৈর্য ধরতে হবে। আইন হাতে তুলে নেওয়া যাবে না। আবার আইন-শৃঙ্খখলা বাহিনীও ক্রসফায়ারের নামে আইন হাতে তুলে নিচ্ছেন, সেটাও বন্ধ করতে হবে।’

বিচারক মামলার তদন্তে ত্রুটির কথা তুলে ধরে আদালতে বলেন, ‘‘মামলার শুনানির সময় এমন প্রশ্নও এসেছে, তানজিলা নামের যে মেয়েটিকে পৌঁছে দিতে গিয়েছিলেন, তিনিই রাজীবকে হত্যা করেছেন কিনা। এক্ষেত্রে তাঁর একটা জবানবন্দি নেওয়া প্রয়োজন ছিল তদন্ত কর্মকর্তার।’

সাঈদ আহম্মেদ বলেন, ‘এই হত্যাকা- পরিকল্পিত ও নৃশংস ছিল। তবে রাষ্ট্রপক্ষ এই হত্যাকা-ের সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিমের সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারেনি।’

এদিকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এই রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘‘রাজীব হত্যার অন্তত তিনজন আত্মস্বীকৃত খুনির সর্বোচ্চ শাস্তি হয়নি। তদন্তে চরম গাফিলতির কথা বলেছে আদালত। অথচ হত্যাকা-ের মূল পরিকল্পনাকারী মুফতি জসীম উদ্দিন রাহমানীকে মাত্র পাঁচ বছরের কারাদ- দেয়া হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই আমরা এই রায় প্রত্যাখ্যান করে আন্দোলনের কর্মসূচি দিয়েছি।’
এরপরও অবশ্য ইমরান এইচ সরকার মনে করেন, ‘আরো যে ব্লগার হত্যা হয়েছে, তার বিচারে এই রায় সহায়ক ভূমিকা পালন করবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে