,

বিল কসবির বিরুদ্ধে যৌন হয়রানির আনুষ্ঠানিক অভিযোগ

news-image

আন্তর্জাতিদক ডেস্ক : যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কমেডি অভিনেতা বিল কসবির বিরুদ্ধে যৌন হয়রানির মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়েছে। তিনি ফিলাডেলফিয়ার একটি আদালত হাজিরা দিয়েছেন এবং ১০ লাখ ডলার ফি জমা দিয়ে জামিন নিয়েছেন।

এর আগে সংক্ষিপ্ত শুনানি অনুষ্ঠিত হয়। তার বিরুদ্ধে ২০০৪ সালে এক নারীকে চেতনানাশক ঔষধ খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আরো কয়েকজন নারী একই অভিযোগ এনেছেন। তার মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক অভিযোগ পত্র।
মামলার সরকারি কৌশুলী কেভিন স্টিল তার বিরুদ্ধে মামলার বিস্তারিত জানিয়েছেন।

মিঃ স্টিল বলছেন, বিল কসবি ঐ নারীর বন্ধু ও মেন্টর। দুবার বিল কসবি তার প্রতি যৌন আগ্রহ প্রকাশ করেন। তবে ঐ নারী তাকে না বলেছিলেন। এর পর এক সন্ধায় তাকে ঔষধ খাইয়ে তাকে যৌন নির্যাতন করেন।

মিঃ কসবি স্বীকার করেছেন যে তিনি নারীদের ঘুমের ওষুধ দিতেন তবে সেটা তাদের অজান্তে নয়। আশির দশকে যুক্তরাষ্ট্রে ‘দ্য কসবি শো’ ছিল অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান এবং বিল কসবি ছিলেন বিনোদন জগতে অত্যন্ত উঁচু দরের ব্যক্তিত্ব।

এ জাতীয় আরও খবর

ইয়েমেন সংঘাত: সৌদির দুই এলাকায় সতর্কতা

মঙ্গলবার সিলেট সফরে রাষ্ট্রপতি

রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্প

ব্রিকস সম্মেলনে তারেককে আমন্ত্রণ নয়: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ