,

ইরাকি প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে আইএসের গুলি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে পুনরুদ্ধার করা রামাদিতে সফরে গেলে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালিয়েছে আইএস। তবে এতে কেউ হতাহত হয়নি।

ইরাকি বাহিনী রামাদি পুনর্দখলের ঘোষণা দেওয়ার এক দিন পর মঙ্গলবার শহরটিতে সফর করেন ইরাকি প্রধানমন্ত্রী। খবর আল জাজিরার।

সূত্রের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়,  আবাদির হেলিকপ্টারকে লক্ষ্য করে আইএস  গুলি চালালেও তা হেলিকপ্টার পর্যন্ত  না পৌঁছায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আবাদি নিরাপদে রামাদিতে অবতরণ করেন এবং আনবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রদেশটির উচ্চপর্যায়ের সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠক করেন।

পরে এক টুইটবার্তায় আবাদি তার ‘স্বাধীন’ রামাদি সফরের কথা জানান। এ সময় সামরিক বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি।

সোমবার আইএসের কাছ থেকে রামাদি পুনর্দখলের পর গত সোমবার সেখানকার সরকারি ভবনে ইরাকি পতাকা ওড়ায় দেশটির সামরিক বাহিনী।

গত কয়েক মাস রামাদি শহরটি ছিল ‘খিলাফত’ ঘোষণাকারী আইএস যোদ্ধাদের দখলে।

এ জাতীয় আরও খবর

ইয়েমেন সংঘাত: সৌদির দুই এলাকায় সতর্কতা

মঙ্গলবার সিলেট সফরে রাষ্ট্রপতি

রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্প

ব্রিকস সম্মেলনে তারেককে আমন্ত্রণ নয়: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ