,

মার্কিন বিমানবাহী রণতরীর কাছে ইরানের রকেট পরীক্ষা

news-image

ইরানের নৌবাহিনী গত সপ্তাহে ইউএসএস হ্যারি এস ট্রুমান বিমানবাহী রণতরীসহ তিনটি পশ্চিমা রণতরীর কাছে বেশ কয়েকটি পরীক্ষামূলক রকেট ছুড়েছে।  মার্কিন সামরিক কর্মকর্তা মঙ্গলবার একথা জানিয়েছেন। 
কোন জাহাজ লক্ষ্য করে রকেটগুলো ছোড়া না হলেও রণতরী ও বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজ এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়ে। মার্কিন কর্মকর্তা বলেন, আমরা লক্ষ্য করেছি জাহাজগুলোর খুবই কাছে রকেট ছোড়া হয়েছে, যা খুবই উস্কানিমূলক। এনবিসি নিউজের এক প্রতিবেদনের বিবরণ সমর্থন করে কর্মকর্তা জানান, একটি রকেট হরমুজ প্রণালীতে বিচরণকারী ইউএসএস ট্রুম্যানের প্রায় ১৫০০ মিটারের মধ্যে এসে পড়ে।
 
ফ্রান্সের একটি ফ্রিগেট ও ইউএসএস বাল্কেলি ডেস্ট্রয়ারও ওই এলাকায় অবস্থান করছিল। ইরানের নৌবাহিনী মহড়া চালানোর বিষয়ে বেতারে ঘোষণা প্রদান এবং এলাকায় কোন জাহাজ না থাকার ব্যাপারে সতর্ক করার পর গত ২৬ ডিসেম্বর এ ঘটনা ঘটে। এএফপি।

এ জাতীয় আরও খবর

ইয়েমেন সংঘাত: সৌদির দুই এলাকায় সতর্কতা

মঙ্গলবার সিলেট সফরে রাষ্ট্রপতি

রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্প

ব্রিকস সম্মেলনে তারেককে আমন্ত্রণ নয়: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ