,

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৮

news-image

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মার্দানের এক সরকারি অফিসে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৮ জন নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী মার্দানের এনডিআরএ অফিসে মঙ্গলবার সকালে ঘটনা ঘটে। খবর বিবিসির।

এনডিআরএ অফিসে বহু মানুষ মঙ্গলবার সকালে তাদের সরকারি পরিচয়পত্র সংগ্রহ করার জন্য ভিড় করেছিলেন। এ সময় এ ঘটনা ঘটে। তবে কোন গোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি। খবরে বলা হয়েছে, আত্মঘাতী হামলাকারী মোটরসাইকেলে চড়ে ঐ অফিসে আসে এবং গেটের কাছে বিস্ফোরণ ঘটায়।

বছরখানেক আগে পাকিস্তানের পেশাওয়ারে একটি স্কুলে তালেবানের হামলায় ১৫০ জন নিহত হওয়ার পর সরকার জঙ্গীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে। ঐ ঘটনার পর এটাই পাকিস্তানে তালেবানের সবচেয়ে বড় হামলা। খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী মার্দান পেশাওয়ার থেকে ৩০ কিলোমিটার দূরে।

এ জাতীয় আরও খবর

ইয়েমেন সংঘাত: সৌদির দুই এলাকায় সতর্কতা

মঙ্গলবার সিলেট সফরে রাষ্ট্রপতি

রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্প

ব্রিকস সম্মেলনে তারেককে আমন্ত্রণ নয়: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ