,

দোকানে ছিঁচকে চুরি রোধে আসছে ফেসওয়াচ প্রযুক্তি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের বিপণী বিতানগুলিতে ছিঁচকে চুরি রোধ করতে নতুন এক প্রযুক্তি ব্যবহারের ওপর পরীক্ষা নিরীক্ষা চলছে। আর সেটা হলও ফেসিয়াল রিকগনিশন টেকনোলজি – সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মানুষের মুখের অবয়ব চিনতে পারে এই প্রযুক্তি।

ফেসওয়াচ নামের এই প্রযুক্তি দিয়ে শপিং সেন্টারগুলোর নিরাপত্তা কর্মীরা এতদিন শুধুমাত্র ছিঁচকে চোরদের ছবি নিজেদের মধ্যে শেয়ার করেছে। কিন্তু এখন এই প্রযুক্তিতে সম্ভাব্য অপরাধীর ডেটাবেজের সঙ্গে কারো চেহারার মিল ধরা পড়লে দোকানগুলিতে অ্যালার্ট জারি করা হবে।
ফেসওয়াচ পরীক্ষার সময় উপস্থিত বিবিসি সাংবাদিক ক্রিস ভ্যালেন্স জানাচ্ছেন, এই প্রযুক্তিতে দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরার সামনে দিয়ে মানুষজন হেঁটে যাচ্ছেন, প্রত্যেকের মুখ ফুটে উঠছে ক্যামেরায়।
প্রতিটি মুখের ওপর ঝুলছে একটি করে চতুষ্কোণ। ক্যামেরা চিনে রাখছে প্রতিটি লোককে।

এই প্রযুক্তি ব্যবহার করে ব্রিটেনের পাবগুলিতে হাতব্যাগ চুরির ঘটনা ঠেকানো হয়েছে। অন্যান্য ছিঁচকে চুরিও কমে এসেছে। কিন্তু শপিং সেন্টারের মালিকরা এই প্রযুক্তির প্রসার কামনা করলেও এর একটি আইনগত জটিলতাও রয়েছে।
আর সেটি হলো মানুষের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার।

টোনি পোর্টার হলেন ব্রিটেনের সার্ভেইলেন্স ক্যামেরা কমিশনার। তিনি বলছেন, এ নিয়ে বৃহত্তর পরিসরে আলোচনার প্রয়োজন রয়েছে। তার প্রশ্ন: আপনি কী চান প্রতি দিন ৬০ লক্ষ সিসিটিভি ক্যামেরা আপনার দিকে তাক করা থাকুক এবং আপনার প্রতিটি পদক্ষেপের ছবি তুলে রাখুক?

এ জাতীয় আরও খবর

মঙ্গলবার সিলেট সফরে রাষ্ট্রপতি

রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্প

ব্রিকস সম্মেলনে তারেককে আমন্ত্রণ নয়: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ