,

পাকিস্তানে আত্মঘাতী বোমায় নিহত ২৬

news-image

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৬ জন নিহত ও ৫৬ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার প্রদেশের মারদান এলাকায় জাতীয় ডাটাবেজ ও নিবন্ধন কর্তৃপক্ষ (নাদরা) কার‌্যালয়ের সামনে এ হামলা হয়। তেহরিক-ই তালেবান সংশ্লিষ্ট সংগঠন জামায়াতুল আহরার এ হামলার দায় স্বীকার করেছে। গত বছর ওয়াঘা সীমান্তে সংঘটিত হামলার সঙ্গেও জড়িত ছিল এই সংগঠন। তেহরিক-ই তালেবানের কেন্দ্রীয় মুখপাত্র মোহাম্মদ খোরাসানি অবশ্য দাবি করেছেন, জনসমাগমস্থলে এ ধরনের হামলার সঙ্গে তাঁদের কোনো সংশ্লিষ্টতা নেই।

মারদানে পুলিশের উপপ্রধান সাঈদ ওয়াজির জানান, জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে বহু লোক সারিবদ্ধ হয়ে নাদরা কার‌্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিল। ওই সময় হামলার ঘটনা ঘটে। তিনি আরো জানান, সন্দেহজনক মনে হওয়ায় একজন মোটরসাইকেল আরোহীকে কার‌্যালয়ের গেটের সামনেই আটকে দেন নিরাপত্তারক্ষী। পরে তাঁকে উপেক্ষা করে হামলাকারী দ্রুতবেগে মোটরসাইকেল গেটের দিকে চালিয়ে দেয় এবং বোমার বিস্ফোরণ ঘটায়। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা জানান, শক্তিশালী ওই বোমায় আট থেকে ১০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে তাঁরা ধারণা করছেন।

২০১৪ সালের ডিসেম্বরে পেশোয়ারে সেনা পরিচালিত একটি স্কুলে সন্ত্রাসী হামলায় ১৫০ শিক্ষার্থী নিহত হয়। নৃশংস ওই হত্যাকাণ্ডের পর গতকালের হামলাকে অন্যতম ভয়াবহ হামলা হিসেবে অভিহিত করছে সংবাদমাধ্যমগুলো। সূত্র : ডন, বিবিসি।

এ জাতীয় আরও খবর

ইয়েমেন সংঘাত: সৌদির দুই এলাকায় সতর্কতা

মঙ্গলবার সিলেট সফরে রাষ্ট্রপতি

রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্প

ব্রিকস সম্মেলনে তারেককে আমন্ত্রণ নয়: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ