,

এবার ভারতে বেসরকারি সংস্থায়ও মাতৃত্বকালীন ছুটি বাড়ল

news-image

সোমবার একটি বিবৃতিতে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী জানিয়েছেন, তাঁরা শ্রম মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছিলেন যাতে প্রাইভেট সংস্থায় মাতৃত্বের ছুটি তিন মাস থেকে বাড়িয়ে ৬ মাস করা হয়। শিশুর জন্মের পর যেহেতু ৬ মাস পর্যন্ত স্তন্যপান অত্যাবশ্যক, সেই কথা মাথায় রেখেই এই আবেদন করা হয়েছিল বলে জানিয়েছেন মানেকা গান্ধী। সেই প্রস্তাব পাশ করেছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রণালয়। তারা মাতৃত্বের ছুটির মেয়াদ ১২ সপ্তাহ থেকে বাড়িয়ে করেছে ২৬ সপ্তাহ, অর্থাত্‍‌ সাড়ে ছ'মাস। 00204011এই সুবিধা পাবেন প্রত্যেক বেসরকারি সংস্থায় কর্মরত নারীরা।
তবে ভবিষ্যতে এই ছুটির মেয়াদ বাড়িয়ে ৮ মাস করার আবদনও রাখা হতে পারে কেন্দ্রীয় শ্রম মন্ত্রণালয়ের সামনে। এক্ষেত্রেও এই ৮ মাসে সবেতন ছুটি এবং অন্যান্য সুযোগ সুবিধা যাতে বেসরকারি সংস্থার নারী কর্মচারীরা পান সেদিকও নিশ্চিত করা হবে বলেই জানিয়েছেন মানেকা গান্ধী।
যদিও নারীদের জন্যে এ নিঃসন্দেহে সুখবর, তবু বেশ কয়েকটি শ্রমিক সংগঠন সন্দেহ প্রকাশ করে বলেছে, এতদিনের ছুটিতে থাকলে বেসরকারি সংস্থায় ক্ষতিগ্রস্ত হতে পারে সেই নারীর কেরিয়ার গ্রাফ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুতে জিন্নাহর ছবি, ছাত্রদলের প্রতিবাদ

ইয়েমেন সংঘাত: সৌদির দুই এলাকায় সতর্কতা

মঙ্গলবার সিলেট সফরে রাষ্ট্রপতি

রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্প

ব্রিকস সম্মেলনে তারেককে আমন্ত্রণ নয়: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর