বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাকি বাহিনী রামাদির আইএস ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকি সেনাবাহিনী জানিয়েছে, রামাদি শহরে ইসলামিক স্টেট জঙ্গী গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন একটি গুরুত্বপূর্ণ সরকারি ভবনের পুনর্দখল নিয়েছে তারা।
রামাদিতে এটিই ছিল আইএস জঙ্গিদের সর্বশেষ ঘাঁটি, যেখান থেকে তারা সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ লড়াই করে আসছিল। তবে, এই ভবনের নানান জায়গায় জঙ্গীরা বোমা পুঁতে রেখেছে বলে মনে করা হচ্ছে।

আশপাশের এলাকা থেকে আইএস এখনও প্রতিরোধ করে যাচ্ছে বলেও জানা গেছে।
ইরাকি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, সেই সরকারি ভবনটির পুরোপুরি নিয়ন্ত্রণ এখন তাদের হাতেই রয়েছে। শুধু তাই নয়, সেই ভবনে আইএস সদস্যদের এখন কোনও চিহ্নই নেই বলেও তিনি জানিয়েছেন। তবে, আশপাশের বিভিন্ন ছোট ছোট এলাকায় থেকে আইএস এখনো লড়াই চালিয়ে যাচ্ছে বলেও জানানো হয়েছে।

গত বেশ কিছুদিন ধরেই রামাদি পুনর্দখলের জন্য লড়াই করে আসছিল সরকারি বাহিনী। বিবিসির বাগদাদ সংবাদদাতা টমাস ফেসি জানিয়েছেন, রামাদি শহর নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারি এই ভবনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বাগদাদ থেকে মাত্র ৫৫ মাইল পশ্চিমে অবস্থিত সুন্নী অধ্যুষিত এই শহরটি গত মে মাসে আইএস-এর নিয়ন্ত্রণে চলে যায়। যা ইরাকি সেনাবাহিনীর জন্য একটি বিব্রতকর পরাজয় হিসেবেই বিবেচিত হয়ে আসছিল।
সাম্প্রতিক সময়ে ইরাকি বাহিনী সামনে এগিয়েছে এবং আইএস-এর কাছ থেকে বিভিন্ন জায়গার পুনর্দখল নিয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা