,

একা নৌকা চালিয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ছোট্ট একটি নৌকা চালিয়ে এই প্রথম একজন ব্রিটিশ নাগরিক উত্তর অ্যামেরিকা থেকে যাত্রা শুরু করে কোনো ধরনের বিরতি ছাড়াই প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে অস্ট্রেলিয়াতে গিয়ে পৌঁছেছেন।

এই ব্যক্তির নাম জন বিডেন, বয়স ৫৩।

প্রশান্ত মহাসাগরে এই পথ পাড়ি দিতে তার সময় লেগেছে ২০৯ দিন।

তিনি যাত্রা শুরু করেছিলেন ১লা জুন, সান ফ্রান্সিসকো থেকে।

প্রতিদিন তিনি গড়ে ১৫ ঘণ্টা নৌকা চালিয়েছেন।

তিনি ভেবেছিলেন, আরো কয়েক সপ্তাহ আগেই অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূলীয় কেয়ার্নসে গিয়ে পৌঁছে যাবেন।

কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তার এই বিলম্ব হয়েছে।


চার বছর আগে মি. বিডেন পাড়ি দিয়েছিলেন আটলান্টিক মহাসাগর।

তিনি বলেন,“প্রথমবারের মতো এধরনের একটা কাজ করতে পেরে আমি খুবই খুশি।”

শেফিল্ড শহরে বেড়ে উঠলেও বর্তমানে তিনি বসবাস করছেন কানাডায়।

তার স্ত্রী বলেছেন, “ও একজন দারুণ মানুষ। অন্যদের চেয়ে তিনি একেবারেই আলাদা। সবসময় তিনি নতুন একটা কিছু করতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চান।”

“আমি সবসময় মনে করেছি যে তিনি সফল হবেন। শুধু একটু বেশি সময় নিয়েছে। তবে আমি খুশি যে সে নিরাপদে বাড়িতে ফিরেছে।”

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১