বাংলাদেশ-পাকিস্তানের সংখ্যালঘুদের নাগরিকত্ব দেবে ভারত

news-image

‘ধর্মীয় নিপীড়নের’ কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের যেসব মানুষ বাংলাদেশ ও পাকিস্তান থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে তাদের নাগরিকত্ব দেবে ভারত সরকার।রোববার ভারতের অনলাইন নিউজ পোর্টাল ডেকান ক্রনিকল এ তথ্য জানায়।এজন্য ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন সংশোধন করে এসব সংখ্যালঘুদের নাগরিকত্ব দেয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।গত বছরের মে মাসে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এসব শরণার্থীকে দীর্ঘ মেয়াদী ভিসা দেয়াসহ বেশ কিছু উদ্যোগ নেয়া হয়।
চলতি বছরের সেপ্টেম্বরে মানবিক বিবেচনায় ভারত সিদ্ধান্ত নেয়, যেসব শরণার্থী বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভারতে আশ্রয় নিয়েছে তাদের ভিসার মেয়াদ পার হওয়ার পরও থাকার অনুমতি দেয়া হবে।
বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব শরণার্থীকে ভারতের নাগরিকত্ব দেয়ার আইন সংশোধনে সম্পূর্ণ প্রস্তুত।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম