,

একজন ধর্মভীরু নারীর গল্প

news-image

একজন মিশরীয় নারীর গল্প। তিনি পেশায় কুরআন শিক্ষিকা। ব্যক্তি জীবনে খুবই ধর্মভীরু। সেই সঙ্গে কুরআনের আলো ছড়াতেন সর্বময়। তিনি শিক্ষার্থীদের কোরআনের একটি আয়াত দ্বারা প্রতিনিয়ত উপদেশ দিতেন। তাদের পরকালের ভয় দেখাতেন। ‘হে আমার পালনকর্তা! আমি তাড়াতাড়ি তোমার কাছে এলাম যাতে তুমি সন্তুষ্ট হও৷” (সূরা ত্বহা : ৮৪)
আয়াতটি দ্বারা তিনি খুবই প্রভাবিত ছিলেন। তিনি কোন জরুরি কাজে ব্যস্ত থাকলেও আযান শুনে এ আয়াতের কথা মনে করতেন৷ কাজ ফেলে প্রভুর ডাকে সাড়া দিতেন। তিনি নিয়মিত তাহাজ্জুদ পড়ার জন্যও অ্যালার্ম সেট করে রাখতেন৷ অ্যালার্ম বাজছে। ক্লান্তিতে চোখ জড়িয়ে গেলেও ওই আয়াতের কথা মনে করে বিছানা ছেড়ে উঠে যেতেন।
স্বামীর সেবায় তিনি ছিলেন আদর্শ স্ত্রী। তার স্বামী অনেক রাত পর্যন্ত ডিউটি করতেন। প্রতিরাতে স্বামী বাসায় ফেরার পর স্বামীকে গরম খাবার খাইয়ে তিনি ঘুমাতেন। একদিন তার স্বামী ‘মাহশি’ খাওয়ার ইচ্ছা করেন। এটা একটা টাইম কনস্যুমিং রেসিপি। এটা বানাতে
অনেক ঝামেলা পোহাতে হয়৷ অনেক রকম স্পাইস দিয়ে রাইসটা কুক করতে হয়, তারপর গ্রেপলিভস দিয়ে সেগুলো মুড়িয়ে ভাপ দিয়ে অথবা ওভেনে বেক করতে হয় এই আইটেম৷ স্বামীর জন্য মাহশি বানাচ্ছিলেন স্ত্রী৷ তিনটি পাতা মুড়তে তখনো বাকি ছিল৷ সেগুলো মুড়ে ভাপে বসাতে আর মিনিট পাঁচেক সময় লাগবে। এমন সময় এশার আযান হলো৷ তিনি হাতের কাজ অসমাপ্ত রেখেই
সালাতের জন্য উঠে গেলেন৷ তার স্বামী বারবার কল করেও সাড়া
পাচ্ছিলেন না৷ তিনি বাধ্য হয়ে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরলেন। দেখলেন আর তিনটি মাত্র ‘মাহশি’ বাকি ছিল প্রস্তুত করতে, তারপর এটা স্টোভে দেয়া যেত৷ তিনি খুব আপসেট হলেন, বললেন,
‘খাবারটা চুলায় চড়িয়ে দিয়েও তো নামায পড়া যেত! মোটে তো তিনটাই বাকি ছিল!’
দীর্ঘ সময় পার হয়ে গেল। স্ত্রীর কোন সাড়া শব্দ নেই। তাই এগিয়ে গেলেন স্ত্রীর নিকট। সেজদায় পড়ে আছেন স্ত্রী। সেজদারত স্ত্রীর মাথায় হাত রাখলেন স্বামী। তবে স্ত্রীকে মৃত পেলেন। প্রভুর ডাকে সাড়া দিয়ে তিনি পাড়ি জমিয়েছেন পরকালে।
রাসুলুল্লাহ্ সা. বলেছেন, ‘প্রতিটি মানুষ সেই অবস্থায় পুনরুত্থিত হবে যে অবস্থায় তার মৃত্যু হয়৷’ (মুসলিম-২৮৭৮)

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ