,

ইবাদত শুধু আল্লাহর জন্যই

news-image

 আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। রূহ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন যেন মানুষ তার ইবাদত ও আনুগত্য করে। দুনিয়াতে ফেতনা ফ্যাসাদ ও হাঙ্গামা তৈরি করার জন্য আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাননি। তাই দুনিয়াতে ফেতনা ও রক্তক্ষয়ী পরিস্থিতি সৃষ্টি করা মানুষের জন্য উচিত নয়। সাথে সাথে মানুষ যে আল্লাহ পাকের ইবাদত-বন্দেগী করবে সেটা শুধু মাত্র আল্লাহর জন্য করবে। মানুষকে দেখানোর জন্য বা মানুষের চোখে ভালো হওয়ার জন্য কোন ইবাদত করবে না। মানুষকে দেখানোর জন্য ইবাদত করলে বরং তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।


আল্লাহপাক মানুষকে সৃষ্টি করার আগে ফেরেশতাদের ডেকে বলেছিলেন, আমি দুনিয়াতে মানব জাতি সৃষ্টি করতে চাই। তোমরা কি বলো। তখন  ফেরেশতারা বলেছিলেন, আপনি কেন এমন জাতি সৃষ্টি করবেন, যারা সেখানে বিশৃঙ্খলা করবে এবং রক্তপাত ঘটাবে। তাই মানুষ যখন আল্লাহর জন্য ইবাদত করে তখন আল্লাহ বান্দার প্রতি খুশি হন। সাথে সাথে আল্লাহ ফেরেশতাদের ডেকে গর্ব করে বলেন, দেখ তোমরা বলেছিলে মানবজাতি দুনিয়াতে রক্তপাত ঘটাবে অথচ দেখ তারা একনিষ্ঠভাবে আমার জন্য ইবাদত করছে।


পবিত্র কোরআানে আল্লাহপাক এরশাদ করেছেন। অর্থ : আমি তো একনিষ্ঠভাবে নিজের মুখ সেই সত্তার দিকে ফিরিয়ে নিয়েছি যিনি জমিন ও আসমান সৃষ্টি করেছেন এবং আমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত নই।” (সূরা আন’আমÑ আয়াত ৭৯) অন্য একটি আয়াতে তিনি আরো সুন্দর করে এরশাদ করেছেন “আপনি বলুন, আমার নামায, আমার ইবাদতের সমস্ত অনুষ্ঠান, আমার জীবন ও মৃত্যু সবকিছু আল্লাহ‌ রব্বুল আলামীনের জন্য, (সূরা আন’আমÑ আয়াত ১৬২)
আমাদের যতটুক ইবাদত করার প্রয়োজন আমরা তা করতে পারি না। তারপরও আমরা যতটুক ইবাদত করি সেটা শুধু মাত্র আল্লাহর জন্যই করা উচিত। মানুষকে দেখানোর জন্য অথবা মানুষের চোখে ভালো হওয়ার জন্য কখনো ইবাদত করা উচিত না। এটা তো ইবাদত হয় না বরং আরো গুনাহ হয়। সতুরাং আমাদের সকলের ইবাদত হোক একনিষ্ঠ ও একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমিন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ