,

যুক্তরাষ্ট্রে ‘ঐতিহাসিক’ তুষারঝড়ের আগে ১৮ জনের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্যাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে এক সপ্তাহের টানা টর্নেডো, প্রবল বর্ষণ এবং বন্যায় অন্তত ১৮ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

মিসিসিপি, টেনেসি, আরকানস্ এবং আলাবামাতে এই হতাহতের ঘটনা ঘটেছে।

কর্মকর্তারা বলছেন, টেক্সাস এবং ওকলাহোমাতে একটি 'ঐতিহাসিক তুষারঝড়ের' আশংকা রয়েছে যাতে ১৬ ইঞ্চি তুষার জমতে পারে।

stormImage copyrightAP
Image captionঝড়ে অনেক গাছপালা উপড়ে গেছে এবং মিসিসিপি অঙ্গরাজ্যে ৪০০-র বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে

মিসিসিপিতে এক সপ্তাহে অন্তত ২০ টি টর্নেডোর আঘাতে প্রায় ৪০০ টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা ধ্বংস হয়ে গেছে। ক্রিসমাসের ছুটিতেও হাজার-হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় সময় কাটিয়েছেন।

যুক্তরাষ্ট্রে যদিও ক্রিসমাসের আগে চরমভাবাপন্ন আবহাওয়া নতুন নয়, তবে আবহাওয়াবিদরা বলছেন কয়েকটি এলাকায় অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার কারণে ঝড়ের তীব্রতাও বৃদ্ধি পেয়েছে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১