,

বিচ্ছিন্নতাবাদীদের হামলার ফিলিপাইনে ৯জন নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বড়দিনের রাতে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নয় বেসামরিক লোক নিহত হয়েছে। 

বৃহস্পতিবার স্থানীয় সময় দিনগত রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ের সুলতান কুদারাত ও উত্তর কোতাবাতো প্রদেশে এসব হামলা হয়। 

শনিবার কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, বাঙসামারো ইসলামিক ফ্রিডম ফাইটার্স গোষ্ঠী এ হামলা চালায়। পরে সেনাবাহিনীর অভিযানে বিচ্ছিন্নতাবাদী সংগঠনটির চার সদস্যও নিহত হয়েছে। 

মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের সঙ্গে সরকারের শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী মিরিয়াম ফেরে জানিয়েছেন, নিহতদের সাতজন কৃষক। হামলার সময় তারা তাদের জমিতে কাজ করছিল। বাকি দুই বেসামরিক লোক উত্তর কোতাবাতো প্রদেশে একটি ভোজনালয়ে গ্রেনেড হামলায় নিহত হয়েছে।

হামলার সময় বেশ কয়েকজন স্থানীয় লোককে বন্দি করে বিচ্ছিন্নতাবাদীরা। সেনাবাহিনীর অভিযানে পরে তাদের মুক্ত করা হয় বলেও জানান মিরিয়াম ফেরে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১