,

সিরিয়ায় বিমান হামলায় বিদ্রোহী কমান্ডার নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দামেস্কের ঘৌতা এলাকায় রুশ বিমান হামলায় বিদ্রোহী সংগঠন জায়েশ আল ইসলামের কমান্ডার জাহরান আলাউশ নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটে। 

ওই হামলায় সংগঠনটির আরো পাঁচ সদস্য নিহত হয়েছেন।

জায়েশ আল ইসলাম দামেস্কের সবচেয়ে প্রভাবশালী বিদ্রোহী সংগঠন। শুক্রবার তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে বৈঠকের সময় সংগঠনটির নেতাকর্মীদের ওপর ওই হামলা চালানো হয়।

আলজাজিরার খবরে বলা হয়, রাশিয়া এ বিমান হামলা চালিয়েছে বলে সিরিয়া সরকারের বিভিন্ন সূত্রও নিশ্চিত করেছে।

দামেস্কে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের চক্ষুশূল ছিলেন জাহরান আলাউশ। তাঁর নেতৃত্বাধীন জায়েশ আল ইসলাম ২০ হাজার সদস্যের একটি সুগঠিত সশস্ত্র বাহিনী। তিনি আসাদের জন্য ক্রমে হুমকি হয়ে উঠছিলেন। রুশ বিমান হামলায় তাঁর নিহত হওয়াটা বিদ্রোহীদের জন্য বড় একটি ধাক্কা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সদস্যদের দমনে সম্প্রতি বিমান হামলা শুরু করে রাশিয়া। এ হামলায় আইএস দমনে সাফল্যের কারণে দেশটি যেমন আলোচিত, তেমনি বিদ্রোহীদের হত্যার কারণে সমালোচিত।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশ ও মানবাধিকার সংস্থার দাবি, রাশিয়া সিরীয় বিদ্রোহী ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে এ ধরনের দাবি নাকচ করেছে মস্কো।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১