বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্প, আহত ৩০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার রাতে ওই কম্পন অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠান ইউএসজিএসের বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়, আফগানিস্তানের রাজধানী কাবুলের ২৮০ কিলোমিটার উত্তর-পূর্বে পাকিস্তান ও তাজিকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে ভূমিকম্প প্রথম আঘাত হানে। এটির গভীরতা ২০৩.৫ কিলোমিটার।

ওই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানও। এএফপির স্থানীয় এক সাংবাদিক বলেন, ভূমিকম্পে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে কিছু ভবন হেলে পড়েছে।

দ্য ডন-এর খবরে বলা হয়, পাকিস্তানের পেশোয়ারে ভূমিকম্পে আহত হয়েছেন ৩০ জনের বেশি মানুষ। ভূমিকম্পের পরপরই খাইবার পাখতুনখোয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়।

এ ছাড়া ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতেও। হিন্দুস্তান টাইমস-এর খবরে বলা হয়, ভারতের শ্রীনগর, জয়পুর, দিল্লিসহ কয়েকটি শহরে কম্পন অনুভূত হয়েছে।

গত অক্টোবরে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল পাকিস্তান ও আফগানিস্তানে। এতে কমপক্ষে ৪০০ জন নিহত হয়েছিলেন। ক্ষতিগ্রস্ত হয়েছিল বসতবাড়িসহ বিপুলসংখ্যক ভবন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে