বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালাম তোমার প্রতি হে নবী

news-image

আজ মহিমান্বিত ১২ রবিউল আওয়াল। জাহেলিয়াতের সময়, অন্ধ যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিতে ধূলির ধরায় আগমন করেছিলেন। তাঁর আগমনে আলোকিত হয়েছিলো এ মহাজগত। জন্ম থেকেই তিনি ছিলেন ভিন্ন। চারপাশের বৈরি পরিবেশে গা ভাসিয়ে দেননি। আবার পরিবার ও প্রতিবেশি থেকে তিনি কখনো বিচ্ছন্নও ছিলেন না। বৈরি পরিবেশে উত্তম ও উন্নত আদর্শই ছড়িয়েছেন। তাঁর নাম ‘মুহাম্মাদ’ ও ‘আহমাদ’ আরব জাতির কাছে ছিলো নতুন ও উন্নত একটি নাম। তার এতো সহজ ও এতো মধুর নাম আগে কখনো শোনেনি। জন্মের পর অল্প কিছু দিনের মাঝেই তিনি চলে যান দুধ-মার ঘরে।

দুধ-মা হালিমা ছিলেন অত্যান্ত দরিদ্র। ‘মুহাম্মাদ’ এর আগমনের পরই শুরু হয় তার পরিবারের উন্নতি। শিশু ‘মুহাম্মাদ’ এর সমবয়সী দুধ ভাই ছিলো। ছোট্ট শিশু ‘মুহাম্মাদ’ মানবধিকারে কিইবা বুঝতেন, তিনি সবসময় একটি স্তন থেকেই দুধ পান করতেন। ছোট্ট দুধ ভাই যে স্তন থেকে দুধ পান করতেন কখনো তিনি সে স্তন থেকে দুধ পান করতেন না। একটু বড় হয়ে তিনি সেখান থেকে শিখলেন বিশুদ্ধ আররি ভাষা। এর পর ফিরে এলেন মক্কায়।

একটু বড় হয়েই মুহাম্মাদ খ্যাতি লাভ করলেন আলামিন ও সত্যবাদি হিসাবে। তার সৎ ও সততার ক্ষ্যাতি ছড়িয়ে পড়লো পুরো আরব জুড়ে। কখনো মানুষকে মিথ্যা বলতেন না। তাদের সাথে দূরব্যবহার করতেন না। তাই চারপাশের সবাই তাকে আরো বেশি ভালোবাসতে শুরু করলেন। অল্প বয়সেই তিনি হয়ে উঠলেন আরববাসীর মধ্যমণি। তিনি মানুষের কষ্ট সহ্য করতে পারতেন না। দরিদ্র মানুষ ও নারীদেরকে সমাজের সবাই অবহেলা করে থাকে। তিনি সমাজের এসব অসঙ্গতি মেনে নিতে পারতেন না। তাই তিনি সমবয়সী যুবকদের নিয়ে মানব জাতির কল্যাণের সার্থে ‘হিলফুল ফুজল’ নামে একটি সংগঠন করলেন। যার মধ্যমে তিনি অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়তে পারবেন এবং মানুষকে উপকার করতে পারবেন। এর পর আরেকটু বড় হয়ে তিনি ব্যাবসা-বাণিজ্যও করেছেন। কিন্তু কখনো মানুষের সাতে ধোকাবাজি করেননি। তিনি মানব জাতিকে দেখিয়েছেন, সৎ ও সততার মধ্যমেই বরং ভালোভাবে ব্যবসা-বাণিজ্য করা যায়। এবং এর মধ্যমে সাধারণ মানুষের অতি নিকটে পৌঁছা যায়।

এরপর তিনি নূবওয়াত লাভ করেছেন। বৈবাহিক ও পারিবারিক জীবন যাপন করেছেন। তিনি মসজিদের ইমামতি করেছেন। আর রষ্ট্রনায়কের ভূমিকাও পালন করেছেন। যুদ্ধের সেনা প্রতি হতেও বাদ রাখেননি। কিন্তু তার এই জীবনে কোন প্রকার কুলষতার লেশমাত্র ছিলো না। তাঁর জন্ম থেকে মৃত্যু পযর্ন্ত সবই আমাদের জন্য শিক্ষনীয়।
আজ ১২ রবিউল আউয়াল উপলক্ষে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের ওপর আলোচনা, সিম্পোজিয়াম, সেমিনার ও দোয়া মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিভিন্ন উদ্যোগে। দিবসটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র ও প্রবন্ধ-নিবন্ধ প্রকাশ করেছে। আজ সংবাদপত্রসমূহে ছুটি পালিত হবে।

তবে দেখার বিষয়, এতো কিছু করেও কি আমরা নবীজির আর্দশ বাস্তবায়ন করতে পারছি। আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম জীবন দিয়ে সংগ্রম করেছেন সমাজ থেকে সকল প্রকার অনিষ্ঠ দূর করার। সাথে সাথে সমাজের ক্ষুধার্থ, অনাহারী ও দরিদ্র মানুষগুলোর পাশে তিনি দাঁড়িয়েছেন। তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। বেকার যুব সমাজের পাশে দাঁড়িয়েছেন। তাদেরকে ধর্ম ও শান্তির পথে আহবান জানিয়েছে। কর্ম সংস্থানের পথ বাতলে দিয়েছেন। এমনই ছিলো আমাদের নবীজির আদর্শ।

হে নবী ! আজ সমগ্র জাতি তোমার প্রতি সালাম নিবেদন করছে। তাদের সাথে সাথে আমরাও তোমার প্রতি সালাম নিবেদন করছি। তুমি নেই, তোমার সিরাতের বিশাল ভা-ার ও হাদিস সাস্ত্রের ভা-ার রয়েছে আমাদের সামনে। আমরা যেন তা থেকে তোমার প্রকৃত আদর্শ গ্রহণ করে তা বাস্তবায়ন করতে পারি। সন্ত্রাস ও জঙ্গীবাদে মোকাবেলায় তোমার আদর্শই হলো শান্তি ও কল্যাণের আদর্শ। হে আল্লাহ! তোমার হাবিব ও তোমার রাসূলের আদর্শ বাস্তবায়নে তুমি আমাদের সহায় হও। আমীন