,

নবীজির সিরাত চর্চা হোক বছরজুড়ে

news-image

আজ ১২ রবিউল আওয়াল। অধিকাংশ ইতিহাসবিদদের মতে এ দিনে মহানবী সা. জন্মগ্রহণ করেছেন বলে জানা যায়। ফলে এ দিন ও মাসটি মুসলিম উম্মাহর কাছে খুবই গুরুত্বপূর্ন।

এ মাসের ৯ কিংবা ১২ রবিউল আওয়াল দিনে নবী সা. জন্মগ্রহণ করেছেন। ইতিহাসবিদদের কাছে নবী জন্মের তারিখ নিয়ে মতবিরোধ রয়েছে। তবে মাসটি নিয়ে কোন বিভ্রান্তি নেই। তাই সারাবিশ্বে রবিউল আওয়াল মাসকে খুবই গুরুত্বের সঙ্গে পালন করা হয়।

এ মাসে মুসলিমদের অনেকে ঈদে মালাদুন্নবী পালন করে থাকেন। বাংলাদেশে এবার ঈদে মীলাদুন্নবী পালন হবে ২৫ ডিসেম্বর। মাসজুড়ে থাকবে নবীজীর সীরাত (জীবন) চর্চার নানা আয়োজন। নবীপ্রেমের চর্চা হবে নবীপ্রেমিকদের মনে।
 
নবী জন্মের মাসে নবীজিকে স্মরণ ও নবীর প্রতি ভালবাসা প্রকাশ মন্দ কিছু নয়। ইসলামে এ সম্পর্কে সঠিক কোন দিকনির্দেশনা না থাকলেও নবী সা. এর প্রতি ভালবাসা থেকে নবীজির জীবন চর্চা মুসলমানদের কাম্য। তবে এ নিয়ে বাড়াবাড়ি কিংবা সীমালঙ্গণ কোন ক্রমের যুক্তিসঙ্গত নয়। যেহেতু কোরআন হাদিসে এ সম্পর্কে কোন ফযিলত বর্ণনা করা হয়নি।
 
নবী সা. এর গোটা জীবনটাই ছিল আদর্শের উপমা। নবীর প্রতি ভালবাসা শুধু দিন বা মাসে সীমাবদ্ধ নয়, একজন মুসলিমের জীবনের আদ্যোপান্ত থাকতে হবে নবীর প্রেমের ভরপুর। নবীর প্রতি ভালবাসা শুধু দিন বা মাস পালনের নাম নয়, নবীর সুন্নত ও আদর্শ অনুসরণের নামই হচ্ছে নবীর প্রতি ভালবাসা।

নবী যে কাজ করেছেন সে কাজ করার নামই নবীর প্রতি ভালবাসা। ক্ষুধার্তদের আহর করা,  অসুস্থদের সেবা যতœ করা, অসহায় নির্যাতিতদের পাশে দাঁড়ানো মহানবীর শিক্ষা ও আদর্শ। এ আদর্শ নিজেদের রাঙ্গাতে না পারলে শুধু মাস বা দিবস পালন করে নবীর প্রতি ভালবাসা প্রকাশ অনর্থক কাজ ছাড়া কিছু নয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে