,

উলফা নেতা অনুপ চেটিয়া জামিনে মুক্ত

news-image

জামিনে মুক্তি পেলেন উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া। বৃহস্পতিবার গোয়াহাটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। টাইমস অব ইন্ডিয়ার খবর তার বিরুদ্ধে করা চার মামলার সবশেষটিতে বুধবার জামিন মঞ্জুর করেন আদালত। এর আগে অন্য তিন মামলায় জামিন আদেশ পান তিনি।
বাংলাদেশে ১৮ বছর কারাবন্দি থাকার পর গত ১১ই নভেম্বর উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারত সরকারের কাছে হস্তান্তর করা হয়।
এরপর ভারতের আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষ তার বিরুদ্ধে চারটি মামলা করে। সবগুলো মামলায় জামিন পাওয়ায় কারাগার থেকে সাময়িক মুক্তি পেয়েছেন তিনি।
আসামের স্বাধীনতার লক্ষ্যে দুই দশকেরও বেশি সময় সশস্ত্র তৎপরতা চালানো ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া, যার আসল নাম গোলাপ বড়ুয়া। ৪৮ বছর বয়সী এই বিচ্ছিন্নতাবাদী নেতার বিরুদ্ধে হত্যা, অপহরণ, ব্যাংক ডাকাতিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অনুপ চেটিয়া ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং অবৈধভাবে বিদেশি মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে তিনটি মামলা হয়।
পরে তিনটি মামলায় চেটিয়াকে যথাক্রমে তিন, চার ও সাত বছরের সশ্রম কারাদ- দেয় বাংলাদেশের আদালত। ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি তার সাজার মেয়াদ শেষ হয়। বাবুল ও লক্ষ্মীপ্রসাদও এসব মামলায় সাজা খাটেন।
২০১২ সাল থেকে অনুপ চেটিয়া ছিলেন গাজীপুরের কাশিমপুরে হাই সিকিউরিটি কারাগারে। সেখান থেকেই ব্যাপক গোপনীয়তার মধ্যে তাকে ভারতে নিয়ে যাওয়া হয়।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১