,

যুক্তরাজ্যে পাওয়া কোরআন আবু বকরের (রা.)!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে পাওয়া এক হাজার ৩৭০ বছরের পুরোনো কোরআনের কপিটি মহানবী (সা.)-এর সাহাবি হজরত আবু বকরের (রা.) হতে পারে। কোরআনের এ কপিটিকেই সবচেয়ে প্রাচীন বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাজ্যভিত্তিক দৈনিক ‘দি ইনডিপেনডেন্ট’-এর খবরে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ফাউন্ডেশন ফর ইসলামিক স্টাডিজ’-এর ব্যবস্থাপনা পরিচালক জামাল বিন হুয়ারিব কোরআনটিকে হজরত আবু বকরের (রা.) মনে করছেন। তাঁর মতে, এ ধরনের একটি নথি খুব কমসংখ্যক লোকের কাছেই সংরক্ষিত থাকতে পারে। সে হিসেবে হজরত আবু বকরের কাছেই কপিটি থাকার সম্ভাবনা বেশি।

হুয়ারিব বিবিসিকে বলেন, ‘আমি বিশ্বাস করি, এই কোরআন আবু বকরের (রা.)।’

‘এটি এখন পর্যন্ত মুসলমানদের জন্য সবচেয়ে বড় আবিষ্কার’, যোগ করেন হুয়ারিব।

আমিরাতের এ গবেষকের মতে, বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে পাওয়া কোরআনে ব্যবহৃত চামড়ার কাগজ এবং হাতের লেখাগুলো দেখে মনে হয়, ২০০ পাতার মূল কপিটি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির জন্য তৈরি করা হয়।

মহানবীর (সা.) পরিবারের বাইরে প্রথম ইসলাম গ্রহণকারী হিসেবে সুপরিচিত হজরত আবু বকর (রা.)। তিনি মহানবীর (সা.) বিশ্বস্ত সাহাবি ছিলেন। ৬৩২ হিজরিতে ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হন আবু বকর (রা.)। ৬৩৪ সালে মৃত্যুর আগে তিনি ২৭ মাস ক্ষমতায় ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১