,

চিনে ভূমিধস: নিখোঁজ ৭৬ জনকে উদ্ধারে অভিযান অব্যাহত

news-image

চিনে ভূমিধস: নিখোঁজ ৭৬ জনকে উদ্ধারে অভিযান অব্যাহতচিনের গুয়ানডং প্রদেশের শেনজেন শহরে ভূমিধসের ঘটনায় নিখোঁজ ২৫ নারীসহ ৭৬ ব্যক্তিকে উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। গত রোববারের ওই ঘটনার ৬৭ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ১৯ বছর বয়সী এক শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ৭৪ জনকে জীবিত উদ্ধারের দাবি করেছে কর্তৃপক্ষ।

ভূমিধসের ৬০ ঘণ্টা পর জীবিত উদ্ধার হলেন তিয়ান জেমিং নামের ১৯ বছরের এক শ্রমিক। রোববার চিনের গুয়ানডং প্রদেশের শেনজেনের শিল্প এলাকায় ভূমিধসের ঘটনায় স্থানীয় সময় আজ বুধবার ভোরে ধ্বংসস্তূপের নীচ থেকে তাকে তুলে আনতে সক্ষম হন উদ্ধারকারীরা।1450854751

ভারি যন্ত্রপাতির সহায়তায় বেশ কয়েকটি স্থানে খনন করে চাপা পড়া মানুষগুলোকে উদ্ধারের চেষ্টা চলছে। এতে অংশ নিয়েছেন প্রায় ৪ হাজার উদ্ধারকর্মী। ধ্বংসস্তূপের নিচে আরও জীবিত মানুষ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। চিনে ভূমিধস: নিখোঁজ ৭৬ জনকে উদ্ধারে অভিযান অব্যাহত
এর আগে, মঙ্গলবার সকালে উদ্ধার করা হয় একজনের মৃতদেহ। ভারি বৃষ্টিপাতে মাটি ও নির্মাণ বর্জ্যের একটি বড় আকারের স্তূপ ভেঙে পড়লে এই ভূমি ধসের সূচনা হয়। বিধ্বস্ত হয় প্রায় ৪ লাখ বর্গমিটার এলাকার ৩৩টি ভবন। কিছু কিছু জায়গা ৩২ ফুট মাটির নিচে চাপা পড়ে। আর এই এলাকার প্রাকৃতিক গ্যাস সরবরাহ লাইনে বিস্ফোরণ ঘটলে পরিস্থিতি আরও অবনতি ঘটে। ভূমিধসের পর স্থানীয় অন্তত ৯শ' বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

 
 
 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১