বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে ৩৪ কেজি গাঁজাসহ ৩ যুবক আটক

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩৪ কেজি গাঁজাসহ ৩ যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে র‌্যাব- ১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা আশুগঞ্জ বাজারের হাজী জহুরুল হক মুন্সি মার্কেটের সামনে থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে মোশারফ মিয়া (২৫), নোয়াখালীর চাটখিল উপজেলার দৌলতপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৩) ও ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডা এলাকার নয়ন মিয়ার ছেলে খায়রুল ইসলাম (২২)।
র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে র‌্যাবের ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান চালানোর সময় ঢাকা অভিমুখী প্রাইভেটকারটিকে থামার সংকেত দিলে এটি ঢাকার দিকে না গিয়ে আশুগঞ্জ বাজারের দিকে ঢুকে পড়ে। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে জহুরুল হক মুন্সি মার্কেটের সামনে প্রাইভেটকারটি আটক করে। পরে এটিতে তল্লাশি চালিয়ে ওই তিন যুবককে ৩৪ কেজি গাঁজাসহ আটক করাহয়।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা