মালয়েশিয়ায় চালু হলো প্রথম ইসলামী ফ্লাইট

news-image

মালয়েশিয়ায় চালু হয়েছে প্রথম ইসলামী ফ্লাইট। কুয়ালালামপুর বিমান বন্দর থেকে ১৫০ জন যাত্রী নিয়ে ‘রায়ানি এয়ার’-র একটি বিমান দেশটির পর্যটন কেন্দ্র ‘লাঙ্গাওয়ি’তে গেছে। ইসলামি অনুশাসন মেনে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে এবং মহিলা ক্রুদের সবাই হিজাব বা ইসলামী শালিন পোশাক পরে যাত্রীদের সেবা দিচ্ছেন। বিমান কর্তৃপক্ষ সম্পূর্ণ হালাল খাবার পরিবেশন করছে। কোন ধরনের মদ সরবরাহ করা হচ্ছে না। এছাড়া যাত্রা শুরু হচ্ছে কুরআন তেলাওয়াত ও দোয়ার মধ্যদিয়ে।


বর্তমানে ‘রায়ানি এয়ার’ দু’টি বোয়িং-৭৩৭ বিমানকে এ ক্ষেত্রে কাজে লাগাবে। ভবিষ্যতে এ ধরনের ইসলামি ফ্লাইটের সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। ইরানে ইসলামি বিপ্লব বিজয় লাভের পর থেকেই ইসলামি ফ্লাইট চালু করা হয়েছে। ইরানের সব ফ্লাইট ইসলামি আইন অনুযায়ী পরিচালিত হয়। এ ছাড়া ইরানের প্রতিটি বিমানে নামাজ পড়ার জন্য আলাদা স্থান রাখা হয়েছে। – সূত্র : আইআরআইবি

 

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম