বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এটিএম থেকে টাকা উধাও!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রহস্যের কেন্দ্রে একটি এটিএম মেশিন। আপাতত সেই বাক্স-রহস্য ভেদে উঠেপড়ে লেগেছেন ইউকো ব্যাঙ্কের তথ্যপ্রযুক্তি বিভাগের অফিসার ও পুলিশ। তদন্তের স্বার্থে মঙ্গলবার সকালে ওই এটিএম-টিতে সাধারণের ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে।
রহস্যের সূত্রপাত শনিবার রাতে। তদন্তকারীরা জানিয়েছেন, শনিবার রাত থেকে রবিবার রাত পর্যন্ত মধ্যমগ্রামের জনা দশেক ব্যক্তির মোবাইলে এসএমএস আসে, তাঁদের টাকা এটিএম থেকে তুলে নেওয়া হয়েছে। তাঁদের বেশির ভাগই ইউকো ব্যাঙ্কের মধ্যমগ্রাম শাখার গ্রাহক। অন্যদের মধ্যে রয়েছেন এসবিআই এবং সিটি ব্যাঙ্কের গ্রাহকও। দফায় দফায় তাঁদের টাকা তোলা হয়েছে কলকাতার বিভিন্ন এলাকার এটিএম থেকে।
অবাক করা এই কাণ্ড জানিয়ে ওই গ্রাহকেরা সোমবার দ্বারস্থ হন মধ্যমগ্রাম থানায়। জানানো হয় ইউকো ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। তদন্ত শুরু হতে জানা যায়, এই সব গ্রাহক সবাই গত এক সপ্তাহের মধ্যে কোনও না কোনও সময়ে মধ্যমগ্রাম ইউকো ব্যাঙ্কের লাগোয়া এটিএম থেকে টাকা তুলেছিলেন। এসবিআই এবং সিটি ব্যাঙ্কের যে গ্রাহকদের টাকা গায়েব হয়েছে, তাঁরাও ওই সময়ের মধ্যে ওই এটিএম-টি ব্যবহার করেছিলেন।
এ থেকেই তদন্তকারীদের ধারণা, রহস্যের যাবতীয় সূত্র লুকিয়ে রয়েছে ওই মেশিনটির মধ্যেই। পুলিশের এক অফিসার এ দিন বলেন, ‘‘সব তদন্তের কেন্দ্রে এখন ওই যন্ত্রটিই। তাই এর সূত্র ধরেই অপরাধীদের কাছে পৌঁছতে হবে।’’
কী ভাবে ওই অপরাধ হতে পারে?
তদন্তকারীরা জানিয়েছেন, ওই এটিএমে গোপন ক্যামেরা রেখে ব্যবহারকারীদের এটিএম কার্ডের নম্বর, পিন নম্বর জেনে নেওয়া হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়াও এটিএম মেশিনে যেখানে কার্ড পাঞ্চ করা হয়, সেখানে নকল কার্ড রিডার রেখে গ্রাহকদের কার্ডের তথ্য জানার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করছেন তদন্তকারীরা। এর পাশাপাশি ওই যন্ত্রে কার্ডের মাধ্যমে ভাইরাস ঢুকিয়ে গ্রাহকদের তথ্য চুরি করা যেতে পারে বলে জানিয়েছেন তদন্তকারীরা। উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী এ দিন বলেন, ‘‘অভিযোগ মোতাবেক তদন্ত চলছে। সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে