আফগানিস্তানে তালেবান হামলায় ৬ মার্কিন সেনা নিহত

news-image

আফগানিস্তানে তালেবানদের এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ৬ মার্কিন সেনা নিহত হয়েছেন। সোমবার দেশটির বাগরাম বিমানঘাঁটির কাছে এ ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

সামরিক জোট ন্যাটোর জনসংযোগ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল উইলসন শফনার এক বিবৃতিতে বলেন, ওই হামলায় ৬ সেনা সদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন। বিমানঘাঁটিটি দেশটিতে মার্কিন বাহিনীর সবচেয়ে বড় সামরিক ঘাঁটি বলেও তিনি উল্লেখ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, ‘হামলায় নিহত ন্যাটোর সব সেনা সদস্যই যুক্তরাষ্ট্রের নাগরিক। এ ছাড়া আহত সেনা সদস্যদের মধ্যে দুই জন মার্কিন ও একজন আফগান নাগরিক।’

এদিকে, এ ঘটনার পর পরই টুইটারে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম