বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলকে বন্ধু হিসেবে ঘোষণা তুরস্কের ক্ষমতাসীন একেপি’র

news-image

ইহুদিবাদী ইসরাইলকে বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপি'র মুখপাত্র। অধিকৃত পশ্চিম তীরসহ ফিলিস্তিনের অন্যান্য ভূখণ্ডে বর্বর ইসরাইলি বাহিনী যখন ফিলিস্তিনিদের ওপর কঠোর দমন-পীড়ন অব্যাহত রেখেছে তখন তুরস্ক এই ঘোষণা দিল।
একেপি'র মুখপাত্র ওমর সেলিক গতকাল বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে, ইসরাইল সরকার এবং এর জনগণ তুরস্কের বন্ধু।' তিনি আরো বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে চুড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য দু দেশই এখন কাজ করছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ২০১০ সালের মে মাসে পাঠানো ত্রাণবাহী জাহাজে ইহুদিবাদী সেনাদের হামলার পর ইসরাইল ও তুরস্কের মধ্যকার সম্পর্কে মারাত্মক টানাপড়েন দেখা দিয়েছিল। ওই ঘটনার পর ইহুদিবাদী ইসরাইল এবং তুরস্ক আবারো সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে। সমঝোতা অনুযায়ী ইসরাইল থেকে তুরস্ক গ্যাস নেবে এবং হামাসের কয়েকজন শীর্ষ নেতাকে তুরস্কে নিষিদ্ধ করা হবে।

সূত্র: রেডিও তেহরান 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে