,

গুমকে মৃত্যুর চেয়েও ভয়াবহ বললেন বিচারপতি মঈনুল

news-image

অনলাইন ডেস্ক : গুমের শিকার হওয়াকে মৃত্যুর চেয়েও ভয়াবহ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন গুম সংক্রান্ত অনুসন্ধান কমিশনের সাবেক চেয়ারম্যান ও হাইকোর্টের সাবেক বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী।

শনিবার ‘বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি: একটি পর্যালোচনা’ শীর্ষক এক সিম্পোজিয়ামে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী বলেন, মৃত্যুর পর স্বজনরা অন্তত প্রিয়জনকে হারানোর বিষয়টি নিশ্চিতভাবে জানতে পারেন এবং শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সুযোগ পান। কিন্তু গুমের ঘটনায় পরিবারের কাছে নিখোঁজ ব্যক্তির অবস্থান বা পরিণতি অজানা থেকে যায়।

তার মতে, গুমের শিকার ব্যক্তিদের স্বজনরা দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটান। একই সঙ্গে তাদের সামাজিক চাপ, আর্থিক সংকট ও বিচ্ছিন্নতার মতো নানা সমস্যার মুখোমুখি হতে হয়। আশা ও হতাশার মধ্যকার এমন পরিস্থিতি পরিবারের জন্য অত্যন্ত কষ্টকর বলেও উল্লেখ করেন তিনি।

সাবেক এই বিচারপতি দাবি করেন, আগের আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে গুমের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছিল। তার ভাষ্য অনুযায়ী, সে সময় রাষ্ট্রীয় নিপীড়নের অন্যতম মাধ্যম হিসেবে গুম ব্যবহৃত হয়েছে এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনের মধ্য দিয়ে সেই পরিস্থিতির অবসান ঘটে।

তিনি আরও বলেন, এসব ঘটনার বৈধতা দেওয়ার জন্য অনেক সময় ভুক্তভোগীদেরই অপরাধী হিসেবে তুলে ধরা হতো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের ওপর উচ্চপর্যায় থেকে এমন নির্দেশনা দেওয়া হতো, যার ফলে মানবিক বিবেচনাবোধ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন বলে মন্তব্য করেন বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী।

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা

জাফর ইকবাল, মাকসুদ কামাল, সাদ্দাম-ইনানসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

প্রতিদিন সকালে একই খাবার খাওয়া কি ক্ষতিকর?

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

অপ্রতিম হত্যায় তিন আসামির দায় স্বীকার

কমলাপুর স্টেশনে ট্রেনের কোচে আগুন

এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল