,

শিক্ষক নিয়োগে ফিরছে ম্যানেজিং কমিটি

news-image

অনলাইন ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দায়িত্ব আবারও ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শুধু নিবন্ধন ও প্রত্যয়ন কার্যক্রম পরিচালনা করবে, শিক্ষক নিয়োগের জন্য আর সুপারিশ করবে না।

সোমবার একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এর আগে গত ৩ আগস্ট সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে এনটিআরসিএর কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত সভায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, এনটিআরসিএ চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) আলিফ রুদাবাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় এনটিআরসিএর পক্ষ থেকে জানানো হয়, ২০০৫ সালের আইনের আওতায় সংস্থাটি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বিদ্যমান বিধিমালা অনুযায়ী শিক্ষক হিসেবে নিবন্ধন ও প্রত্যয়নের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করতে প্রতি বছর অন্তত একবার পরীক্ষা আয়োজনের বিধান রয়েছে।

সভায় শিক্ষামন্ত্রী বলেন, এনটিআরসিএ প্রতিষ্ঠার পর থেকে ২০১৫ সালের আগ পর্যন্ত সংস্থাটির কার্যক্রম মূলত নিবন্ধন ও প্রত্যয়নেই সীমাবদ্ধ ছিল। ২০১৫ সালের পর নিয়োগের সুপারিশ দেওয়ার দায়িত্ব যুক্ত হওয়ার পর বিভিন্ন জটিলতা, মামলা ও অচলাবস্থা তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এনটিআরসিএকে আগের মতো শুধু নিবন্ধন ও প্রত্যয়নের দায়িত্বে রাখার প্রস্তাব দেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে নিবন্ধন সনদধারী প্রার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে বাছাই করে নিয়োগ দেওয়ার কথা বলা হয়। সভায় উপস্থিত কর্মকর্তারাও এ প্রস্তাবের সঙ্গে একমত হন।

সভা শেষে সিদ্ধান্তে বলা হয়, ২০০৫ সালের এনটিআরসিএ আইনের আওতায় সংস্থাটি ভবিষ্যতে শুধু নিবন্ধন ও প্রত্যয়নের কাজ করবে। ২০১৫ সালের পর চালু হওয়া নিয়োগের সুপারিশ প্রক্রিয়াও বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জনকে তাদের পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠানে স্বউদ্যোগে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করার কথা সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে। এ জন্য প্রয়োজনীয় পরিপত্র বা প্রজ্ঞাপন সংশোধন কিংবা জারি করা হবে।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকেই নতুন পদ্ধতিতে নিয়োগ কার্যক্রম পরিচালিত হতে পারে। এ জন্য প্রয়োজনীয় আইন ও বিধিতে সংশোধন আনার উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, ২০০৫ সালে এনটিআরসিএ প্রতিষ্ঠার পর প্রথম দিকে সংস্থাটি শুধু শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে সনদ প্রদান করত। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর থেকে নিবন্ধনধারী শিক্ষকদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশ দেওয়ার কার্যক্রম শুরু হয়। এরপর থেকে সংস্থাটি এ পর্যন্ত ১ লাখ ৭৭ হাজার ৫৭১ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে