মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পহেলা বৈশাখে নিরাপত্তার কোনো হুমকি নেই: র‍্যাব মহাপরিচালক

news-image

অনলাইন ডেস্ক : পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ।

আজ সোমবার সকালে রাজধানীর রমনার বটমূলে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

র‍্যাব মহাপরিচালক বলেন, উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন নিশ্চিত করতে সারাদেশে ১৫টি ব্যাটালিয়ন মোতায়েন থাকবে। নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত র‍্যাব সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, নববর্ষ উপলক্ষে ১৮১টি পিকআপ পেট্রল টিম, ১২৭টি মোটরসাইকেল পেট্রল টিমসহ মোট ৩০৮টি টহল টিম মাঠে থাকবে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

র‍্যাব ডিজি আরও বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থল- শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ, বাংলা একাডেমি ও রমনা বটমূলসহ বিভিন্ন স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব এলাকায় চেকপোস্ট, অবজারভেশন পোস্ট স্থাপন এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

একই সঙ্গে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড এরই মধ্যে সুইপিং কার্যক্রম পরিচালনা করছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো ধরনের নাশকতামূলক হামলার মোকাবিলায় র‍্যাব স্পেশাল কমান্ডো ফোর্স প্রস্তুত রাখা হয়েছে, যোগ করেন আহসান হাবীব পলাশ।

এ সময় সারাদেশে কন্ট্রোল রুম, ফুট পেট্রোল, সিসিটিভি মনিটরিং এবং পর্যাপ্ত রিজার্ভ ফোর্স রাখা হয়েছে বলেও জানান র‍্যাব মহাপরিচালক। তিনি বলেন, ‘ইভটিজিং ও যৌন হয়রানি রোধে সতর্কাবস্থায় রয়েছে র‌্যাব। আশা করি, অন্য বছরের তুলনায় এ বছর আনন্দের সঙ্গে উদযাপন হবে নববর্ষ।’

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই জানিয়ে হুঁশিয়ারি দিয়ে র‌্যাব মহাপরিচালক বলেন, ‘এরপরও র‌্যাবের কমান্ডো বাহিনী প্রস্তুত আছে এবং যে কোনো নাশকতার চেষ্টা হলেই নসাৎ করা হবে।’

 

এ জাতীয় আরও খবর

ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আব্দুস সালাম

স্ট্রবেরি জ্যাম তৈরির রেসিপি জেনে নিন

পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি

হকারদের শৃঙ্খলায় আনতে লাইসেন্স ব্যবস্থা চালু হবে: ডিএসসিসি প্রশাসক

‘ডিম-মাছ খেতে পারছি না, মনে হচ্ছে প্রাণী হত্যা করছি’

জাতিকে বর্তমান দুর্যোগে টেনে এনেছে বিএনপি : নাহিদ ইসলাম

আন্দোলন শুরু হয়ে গেছে : জামায়াত আমির

‘আবারও কাজ করতে পেরে খুব ভালো লাগছে’

প্রস্তুতি ম্যাচে সাইফের সেঞ্চুরি, ৪ ‍উইকেট তাসকিনের

মহাখালীতে তীব্র যানজট, ঘণ্টা পার হলেও নড়ছে না গাড়ি

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে

শিশুর হঠাৎ জ্বর? জেনে নিন কী করবেন