রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে

news-image

বাসস
হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৪ মে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১২ এপ্রিল) ইসির পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

এদিন ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত ভোটার তালিকার খসড়া প্রকাশ ও চূড়ান্তকরণ সংক্রান্ত একটি চিঠি দেশের সব উপজেলা ও থানা নির্বাচন অফিসে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত নিবন্ধিত ভোটারযোগ্য ব্যক্তিদের (যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৮ বা তার আগে) নিয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করে সিএমএস পোর্টালে আগামী ১৫ এপ্রিল লিংক সরবরাহ করবে। এ তালিকার ভিত্তিতে ২০ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্ত হওয়ার অযোগ্য ব্যক্তির নাম বাদ দেওয়া, ভোটার স্থানান্তর এবং যেকোনো অন্তর্ভুক্তি, সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দূরীকরণের জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩ মে।

এসব আবেদন, সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা ও রেজিস্ট্রেশন কর্মকর্তা ৬ মে’র মধ্যে নিষ্পত্তি করবেন। আবেদনের ওপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশনের শেষ তারিখ ১০ মে। এরপর ১৪ মে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

চিঠিতে আরও বলা হয়, এ কার্যক্রম চলাকালে মুদ্রিত খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখতে হবে। ভুলত্রুটি সংশোধনের জন্য আবেদন করতে এবং জনগণকে উদ্বুদ্ধ করতে মসজিদ ও মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে নামাজ বা প্রার্থনার আগে-পরে ঘোষণা দিতে হবে। এ ছাড়া স্থানীয় ক্যাবল অপারেটর ও সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি প্রচারের ব্যবস্থা নিতে হবে।

এতে বলা হয়, মুদ্রিত খসড়া তালিকায় যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা, মৃত বা অযোগ্য ব্যক্তির নাম বাদ দেওয়া, ভোটার স্থানান্তর, অন্তর্ভুক্তি সংশোধন, ত্রুটি-বিচ্যুতি দূরীকরণ, পুরুষ তালিকায় নারী বা নারী তালিকায় পুরুষ ভোটার অন্তর্ভুক্তি এবং ধর্মসংক্রান্তসহ অন্যান্য ত্রুটি সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সবশেষ চিঠিতে বলা হয়, উল্লিখিত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ