রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন ২৯ ও ৩০ এপ্রিল

news-image

আদালত প্রতিবেদক : ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন প্রতি বছর অনুষ্ঠিত হয়। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়া যাওয়ার পর তৎকালীন নির্বাচিত আওয়ামী লীগ সমর্থিত কমিটি এক সপ্তাহ আদালতে অনুপস্থিতির জন্য ওই বছর ১৩ আগস্ট কমিটি বিলুপ্ত করে বিএনপির সমর্থিত প্রার্থীদের দিয়ে এডহক কমিটি গঠিত হয়। সেদিন থেকে এডহক কমিটির ঢাকা আইনজীবী সমিতির কর্যক্রম পরিচালিত হয়ে আসছিলো।

এরপর প্রায় ২৬ মাস পর সম্প্রতি ২০২৬-২০২৭ কার্যকরী কমিটি গঠনের দুইদিন ব্যাপী নির্বাচন অনুষ্ঠানের তারিখ ২৯ ও ৩০ এপ্রিল ঠিক করেছে কমিশন। এবারের নির্বাচনে মোট প্রার্থী ৫৫ জন। যার মধ্যে ৯ জন সতন্ত্র এবং ২৩ জন করে ৪৬ জন প্রার্থী বিএনপি ও জামায়াত সমর্থিত প্যানেলের। এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল প্রার্থীতা ঘোষণা করেনি।

এশিয়ার বৃহত্তম এ বার সমিতিতে ৩১ হাজারের অধিক আইনজীবী সদস্য রয়েছেন। যার মধ্যে এ নির্বাচনে ২২ হাজার অধিক আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করবেন। আর এ নিবাচনে সিনিয়র অ্যাডভোকেট সাবেক সভাপতি আলহাজ মো. বোরহান উদ্দিন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন। যার অধীনে ১০ জন কমিশনার এবং ১০০ জন সদস্য সূষ্ঠু নির্বাচন অন্ষ্ঠুানের জন্য কাজ করবেন।

এ নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল এবং জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত সবুজ প্যানেল তাদের প্রার্থীতা ঘোষণা করেছেন।

নির্বাচনে নীল প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মো. আনোয়ার জাহিদ ভূইয়া ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মাদ আবুল কালাম খান। নীল প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন— সিনিয়র সহ-সভাপতি পদে মো. রেজাউল করিম চৌধুরী, সহ-সভাপতি পদে মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ পদে মো. আনিসুজ্জামান আনিস, সিনিয়র সহ সাধারণ সম্পাদক পদে ইশতুৎমিশ সওদাগার এনি, সহ-সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান জুয়েল, লাইব্রেরী সম্পাদক পদে খন্দকার মাকসুদুল হাসান সবুজ, সাংস্কৃতিক সম্পাদক পদে মর্জিয়া হেনা, অফিস সম্পাদক পদে মো. আবজাল হোসাইন মৃধা, ক্রীড়া সম্পাদক পদে মো. সোহেল খান, সমাজকল্যাণ সম্পাদক পদে এস এম ফিরোজ ও তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে শফিকুল ইসলাম শফিক।

নীল দলের সদস্য পদে রয়েছেন— এএইচএম রেজয়ানুল সাইদ রোমিও, ফারজানা ইয়াছমিন, মো. আদনান রহমান, মো. নিজাম উদ্দিন, মো. নজরুল ইসলাম মামুন, মো. সানাউল, মামুন মিয়া, মাজহারুল ইসলাম সায়েম, শেখ সওকত হোসেন ও সৈয়দ সারোয়ার আলম নিসান।

অন্যদিকে জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেলের সভাপতি পদে অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আবু বকর সিদ্দিক। সবুজ প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন— সিনিয়র সহ-সভাপতি পদে মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি পদে মো. লুৎফর রহমান আজাদ, ট্রেজারার পদে মো. আজমত হোসেন, সিনিয়র সহ- সাধারণ সম্পাদক পদে মো. শাহিন আক্তার, সহ-সাধারণ সম্পাদক পদে মো. মেহেদী হাসান ভূইয়া, লাইব্রেরি সম্পাদক পদে মো. সাহাদাৎ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক পদে বিলকিস আক্তার, অফিস সম্পাদক পদে মো. আব্দুর রাজ্জাক, ক্রীড়া সম্পাদক পদে বাবুল আক্তার বাবু, সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. শাহাজাহান মোল্লা ও তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান মাসুদ।

সদস্য পদে বেলাল হোসেন, দিলরুবা আক্তার সুর্বনা, জহিরুল ইসলাম, কাওছার আহমেদ, মো. কাইয়ুম হোসেন নয়ন, মো. মহসিন রেজা, মো. ওমর ফারুক, মো. শাহ আলম, মো. ইউনুস ও মোশাররফ হোসেন।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল