,

গরম বাড়ছে, সিলেটে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

news-image

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে আজ রোববার দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ সময়ের মধ্যে সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টিও হতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১২ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, আজ সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. বাড়তে পারে, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জাগো নিউজকে বলেন, তাপমাত্রা গত দু-দিন ধরে বাড়ছে। আজও বাড়বে। বিচ্ছিন্নভাবে কিছু অঞ্চলে তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস যশোরে।

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের